দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের নতুন ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটি শুধুমাত্র প্রিপেইড গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে। কোম্পানি এই প্ল্যানটির নাম রেখেছে PV-49। তবে এই মুহূর্তে কোম্পানির পেশ করা এই প্ল্যানটি শুধুমাত্র মধ্যপ্রদেশের গ্ৰাহকদের জন্য কার্যকর করা হয়েছে।
Realme 5 vs Xiaomi Mi A3, চার কদম এগিয়ে দুই কদম পিছিয়ে
এই প্ল্যানে 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া ইউজারদের ফ্রি মোবাইল ডেটা এবং ভয়েস কলের সুবিধাও গ্ৰাহকদের দেওয়া হবে। চলুন জেনে নেওয়া যাক BSNL PV-49 প্রিপেইড রিচার্জ প্ল্যানটি সম্পর্কে সবকিছু।
DreamDTH ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানি এই প্ল্যানটি শুধুমাত্র কিছু ইউজারদের জন্যই পেশ করেছে। এই BSNL প্ল্যানে প্রতিদিন 250 মিনিট করে 9 দিনের জন্য লোকাল ও ন্যাশনাল ভয়েস কল পাওয়া যাবে। এরপর লোকাল ও ন্যাশনাল কলের জন্য 40 পয়সা প্রতি মিনিটের দরে চার্জ করা হবে। এছাড়া এই প্ল্যানে 15 দিনের জন্য 1 জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানটি 180 দিনের জন্য।
কয়েক দিন আগে BSNL তাদের 1,098 টাকা দামের প্ল্যানে কিছু পরিবর্তন ঘটিয়েছে। এই প্ল্যানটি দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এর প্রাথমিক প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে একটি, যা Reliance Jio এর সস্তা প্ল্যানগুলিকে টক্কর দেওয়ার জন্য 84 দিনের ভ্যালিডিটির সঙ্গে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের এই প্ল্যানটিতে পরিবর্তন করেছে।
কোম্পানি এই প্ল্যানে পরিবর্তন করে শুধুমাত্র ডেটা লিমিট নির্ধারণ করে দেয়নি বরং প্ল্যানটির ভ্যালিডিটিও 9 দিন কমিয়ে দিয়েছে। এতদিন 1,098 টাকা দামের BSNL এর প্রিপেইড প্ল্যানে ডেটা বেনিফিট ছাড়া ভয়েস কল ও এসএমএস 84 দিনের জন্য পাওয়া যেতো। কিন্তু এখন এই ভ্যালিডিটি কমিয়ে 75 দিন করে দেওয়া হয়েছে।
এখন এই প্ল্যানটির 75 দিন ভ্যালিডিটিতে মোট 375 জিবি ডেটা পাওয়া যাবে। এর আগে এই প্ল্যানে 84 দিনের জন্য ইউজারদের আনলিমিটেড ডেটা উপভোগ করার সুবিধা দেওয়া হতো। ডেটা বেনিফিট ছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি ফ্রি এসএমএস 75 দিনের জন্য পেতে থাকবে। ইউজারদের জন্য এই প্ল্যানে কোনো ডেইলি লিমিট সেট করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











