ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নিজের গ্রাহকদের খুশি করার জন্য কিছু প্ল্যানের বেনিফিটে বদল করে বেশি ডেটা দেওয়ার ঘোষণা করেছে। কোম্পানি দীর্ঘদিন ধরেই এরকম প্ল্যান পেশ করে মার্কেটে প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। BSNL এখন নিজের ইউজারদের জন্য কিছু প্ল্যানে অত্যাধিক ডেটা সহ বেশি ডেটা স্পীড দেওয়ার ঘোষণা করেছে। এই অফারটি শুধুমাত্র আন্ডামান এবং নিকোবার সার্কেলের জন্যেই প্রযোজ্য। এই প্ল্যানটিকে নতুন এবং উপস্থিত গ্রাহক উভয়ের জন্যেই লাগু করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক বেশি ডেটা এবং ইন্টারনেট স্পীডের সম্পর্কে সম্পূর্ণ তথ্য।
আরও পড়ুন: জেনে নিন BSNL এর সেরা এবং সস্তা তিনটি রিচার্জ প্ল্যান
BSNL
এই প্ল্যান গুলির সম্পর্কে জানানোর আগে আপনাকে বলে দিই যে আন্ডামান এবং নিকোবার সার্কেলে কোম্পানির সর্বাধিক ইউজার আছে, এই কারনেই কোম্পানি ইউজারদের আরও কিছু সুবিধা প্রদান করতে চায়। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান গুলির নতুন বেনিফিট সম্পর্কে।
BSNL এর রিভাইজ করা FTTH broadband plans
বিএসএনএলের রিভাইজ করার পরে এখন 499 টাকার প্ল্যানে 70 জিবি পর্যন্ত ডেটা 15 এমবিপিএস স্পীডে পাওয়া যাবে এবং এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরে স্পীড কমে 512 কেবিপিএস হয়ে যাবে। আবার 799 টাকার প্ল্যানে 120GB পর্যন্ত ডেটা 30 এমবিপিএস স্পীডে পাওয়া যাবে, এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরে 512 কেবিপিএস স্পীডে ডেটা ব্যবহার করা যাবে। বিএসএনএলের 999 টাকার প্ল্যানে 200GB পর্যন্ত ডেটা 40 এমবিপিএস স্পীডে পাওয়া যাবে এবং ডেটা শেষ হওয়ার পরে স্পীড 512 কেবিপিএস হয়ে যাবে। এছাড়া 1499 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে 300GB ডেটা 80 এমবিপিএস স্পীডে পাওয়া যাবে, এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ডেটা স্পীড 2 এমবিপিএস পর্যন্ত কম হয়ে যাবে।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Noise Beads ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস, জেনে নিন এর স্পেসিফিকেশন
BSNL এর রিভাইজ করা DSL broadband plans
বিএসএনএল আন্ডামান এবং নিকোবার সার্কেলে ডিএসএল ব্রডব্যান্ড পরিষেবাতেও সংশোধন করেছে। বিএসএনএল সমস্ত সার্কেলে ডিএসএল ব্রডব্যান্ড প্ল্যানে 10 এমবিপিএসের স্পীড প্রদান করে। 1,000 টাকার কম দামে প্ল্যান গুলি হল– 350 টাকা, 650 টাকা এবং 1,000 টাকা এবং এই প্ল্যান গুলিতে যথাক্রমে 50GB, 150GB এবং 250GB পর্যন্ত ডেটা পাওয়া যায়।
এছাড়া বিএসএনএল 1,400 টাকা, 1,750 টাকা, 2,750 টাকা, 3,750 টাকা, 5,000 টাকা এবং 7,500 টাকা দামেও ব্রডব্যান্ড প্ল্যান পেশ করে। এই প্ল্যান গুলিতে যথাক্রমে 550GB ডেটা, 900GB ডেটা, 1250GB ডেটা, 1800GB এবং 3,000GB ডেটা পাওয়া যায়। 1,750 টাকা পর্যন্ত প্ল্যান গুলিতছ 1 এমবিপিএসের স্পীড পাওয়া যায় এবং 7,500 টাকার কম দামের প্ল্যান গুলিতছ 2 এমবিপিএসের স্পীড পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











