Home টপ সংগ্রহ JIO 666 vs BSNL 666: BSNL দিচ্ছে 94GB অতিরিক্ত ডেটা এবং বেশি ভ্যালিডিটি, বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে

JIO 666 vs BSNL 666: BSNL দিচ্ছে 94GB অতিরিক্ত ডেটা এবং বেশি ভ্যালিডিটি, বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে

ভারতীয় টেলিকম কোম্পানিগুলো একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে ব্যস্ত। কোম্পানিগুলি মোবাইল ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে৷ আবার অনেক সময় একাধিক টেলিকম কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গ্রাহকদের একই দামের প্ল্যান অফার করে। তাই গ্রাহকরা অনেকসময় কনফিউজড হয়ে যায় যে কোন প্ল্যানটি তাদের পক্ষে সবথেকে ভালো। তাই আজকের এই পোস্টে আপনাদের জানাবো BSNL এবং Jio র 666 টাকার প্ল্যানে কে বেশি এগিয়ে আছে।

Jio 666 নাকি BSNL 666

Jio এবং BSNL উভয় কোম্পানিই 666 টাকার প্রিপেড প্ল্যান অফার করছে, ঠিকই। কিন্তু দাম এক হওয়ার পরেও এই দুই কোম্পানির প্ল্যানে প্রাপ্ত সুবিধার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

BSNL 666 টাকার প্রিপেড প্ল্যান

প্রথমেই জানিয়ে দি যে BSNL এর এই প্ল্যানের বৈধতা 110 দিন। সেই অনুযায়ী, ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট 220 জিবি ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানে ফ্রি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, এই প্ল্যানে দেশের যে কোনও জায়গায় বিনামূল্যে কল করা যাবে। কলিং এবং ডেটা ছাড়াও গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন। এছাড়াও, জিং মিউজিক এবং হার্ডি গেম মিউজিকের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

Jio 666 টাকার প্রিপেড প্ল্যান

Jio-এর প্ল্যানে 84 দিনের বৈধতা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সুবিধা সম্পর্কে বলতে গেলে, এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ 84 দিনে মোট 126 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানেও থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা। এছাড়াও এই প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

কে এগিয়ে Jio নাকি BSNL?

উভয় প্ল্যানের মধ্যে তুলনা করার পরে এটা স্পষ্ট যে BSNL-এর প্ল্যান Jio র থেকে অনেক দিকেই এগিয়ে । Jio র তুলনায় BSNL-এর 666 টাকার প্ল্যানে ডেটা, বৈধতা এবং অন্যান্য সুবিধাগুলি অনেক বেশি। কিন্তু, BSNL-এর শুধু একটাই সমস্যা, সেটা হল ডাটা স্পিড। BSNL 3G স্পিডেই আটকে আছে, তাই এইদিক থেকে Jio এগিয়ে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন