Home খবর কমে গেল BSNL এর 88 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি, জেনে নিন কত দিন চলবে এই প্ল্যান

কমে গেল BSNL এর 88 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি, জেনে নিন কত দিন চলবে এই প্ল্যান

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গোটা দেশের তাদের 88 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে এই প্ল্যানে 35 দিন ভালিদিত পাওয়া যেত, এখন কমিয়ে 30 দিন করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো ডেটা বেনিফিট পাওয়া যায় না, এটি শুধুমাত্র একটি ভয়েস প্ল্যান।

BSNL এর 88 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি

লক্ষ্য করলে বোঝা যায় কোম্পানির প্ল্যানের দাম যেমন বাড়ছে তেমনই ধীরে ধীরে ক্মছে বেনিফিট। কোম্পানি তাদের 4জি সার্ভিস শুরু করার পরিকল্পনা নিচ্ছে এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছে বলে এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। BSNL ছাড়া ভোডাফোন আইডিয়া (Vi) এর কাছেও একই ধরনের 100 টাকা রেঞ্জে একটি প্ল্যান আছে। এই প্ল্যানের দাম 99 টাকা এবং ভ্যালিডিটি মাত্র 15 দিন, তবে আসল ভ্যালিডিটি 28 দিন।

জানিয়ে রাখি গত মার্চ মাসে BSNL তাদের 699 টাকা ও 999 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছিল। BSNL এর 699 টাকা দামের প্ল্যানে আগে 130 দিন ভ্যালিডিটি পাওয়া যেত, এটি বাড়িয়ে 150 দিন করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে 0.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়। এতে ইউজাররা প্রথম 60 দিনের জন্য ফ্রি পার্সোনাল রিং ব্যাক টোন (PRBT) উপভোগ করতে পারবেন।

একইভাবে 999 টাকা দামের প্ল্যানে 200 দিনের আসল ভ্যালিডিটির সঙ্গে 215 দিন মোট ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ভপ্যেস কল এবং 60 দিনের জন্য ফ্রি পার্সোনাল রিং ব্যাক টোন (PRBT) পাওয়া যাবে। তবে এই প্ল্যানে কোনো ডেটা পাওয়া যায় না।