Tecno ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Camon 50 Ultra লঞ্চ করে দিয়েছে। স্টাইলিশ ও আকর্ষণীয় ডিজাইন সহ এই ফোনে Silk-Flow ডিজাইন দেওয়া হয়েছে। বর্তমানে বেশিরভাগ কোম্পানি তাদের স্মার্টফোনে ফ্ল্যাট স্ক্রিন যোগ করা শুরু করেছে, তবে এই নতুন ফোনটিতে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে ইউনিক লুক পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Camon 50 Ultra ফোনের স্পেসিফিকেশন
Camon 50 Ultra 5G ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে ProXDR আই কেয়ার টেকনোলজি রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। এই ফোনের স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একই সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে।
Camon 50 Ultra 5G ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,98,070 AnTuTu স্কোর পেয়েছে।
এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি রয়েছে, ফলে ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। Camon 50 Ultra 5G ফোনে Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফিচারের দৌলতে ফোনের 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 GPU যোগ করা হয়েছে।
Camon 50 Ultra 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYT700C সেন্সর, 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP ফ্রন্ট ক্যামেরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Camon 50 Ultra 5G ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ সহ 6500mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 13 ঘন্টা, 1 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Camon 50 Ultra 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলেও Gorilla Glass 7i কোটিং রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। IP69K রেটিঙের দৌলতে এই ফোনটি গরম তরলের পাশাপাশি কাদা ও তেল থেকেও সুরক্ষিত থাকবে।
Camon 50 Ultra ফোনের দাম
ভারতের বাজারে Camon 50 Ultra 5G ফোনটি 8GB RAM ও 256GB স্টোরেজ সহ 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, ফলে এই ফোনটি মাত্র 36,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 21 জুলাই থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে Cypress Green, Misty Purple এবং Nebula Titanium কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
