Home খবর নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত

নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত

Chandrayaan 3 এর মাধ্যমে আজ ভারত নতুন ইতিহাস গড়তে চলেছে। যা আজ পর্যন্ত বিশ্বের অন্য কোন দেশ করে উঠতে পারেনি ভারতের চন্দ্রযান-3 সেই কাজ করতে চলেছে। কোটি কোটি মানুষ দীর্ঘ দিন ধরে এই দিনের অপেক্ষায় রয়েছে এবং আজ সন্ধ্যায় সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আজ Chandrayaan-3 চাঁদের দক্ষিণ মেরুতে (lunar south pole) ল্যান্ড করবে এবং এই ঘটনা সবাই তাদের ফোনের মাধ্যমেই লাইভ দেখতে পারবেন। আরও পড়ুন: লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

এখানে দেখুন Chandrayaan-3 এর লাইভ ল্যান্ডিং

এই ইউটিউব ভিডিও লিঙ্কে চন্দ্রযান 3 এর ল্যান্ডিং লাইভ দেখানো হবে। এছাড়া ইসরো এবং ভারত সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে Chandrayaan 3 এর ল্যান্ডিং দেখানো হবে। আজ অর্থাৎ 23 আগস্ট বিকাল 5টা বেজে 27 মিনিটে এই লাইভ ল্যান্ডিং শুরু হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকা যাবে।

ইসরোর অফিসিয়াল সাইটে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – isro.gov.in

ইসরোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের ফোনে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – youtube.com/watch

ইসরো তাদের ফেসবুক পেজের মাধ্যমেও Chandrayaan 3 এর ল্যান্ডিং ভিডিও লাইভ দেখানো হবে। FB Iive দেখার জন্য এখানে ক্লিক করুন – facebook.com/ISRO

ভারত সরকারের দূরদর্শন নেটওয়ার্কেও ইসরোর এই মিশন তাদের সমস্ত টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে। অর্থাৎ ফোনের পাশাপাশি টেলিভিশনের মাধ্যমেও এই ল্যান্ডিং লাইভ দেখা যাবে।

Chandrayaan 3 এর সফল লঞ্চ

গত 14 জুলাই, 2023 শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre) থেকে Chandrayaan 3 লঞ্চ করা হয়েছিল। Indian Space Research Organization (ISRO) এর পক্ষ থেকে এই মিশ্নের জন্য GSLV Mark 3 rocket ব্যাবহার করা হয়েছিল এবং সব ক্ষেত্রেই এটি সফলতা অর্জন করেছে। আরও পড়ুন: কনফার্ম হল Realme GT 5 এর বিশেষ ফিচার, গীকবেঞ্চেও তালিকাভুক্ত এই স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন