লঞ্চ হল Hero ইলেকট্রিক স্কুটার, লোকাল এলাকার জন্য একদম পারফেক্ট অপশন, জেনে নিন 5টি সেরা ফিচার

Cheapest Hero Electric Scooter, ভারতে যখনই বাইক এবং স্কুটার কেনার কথা ভাবে তখন সবার প্রথমে মাথায় আসে Hero বাইকের নাম। কোম্পানির বেশিরভাগ গাড়িগুলো লো বাজেট এ সেরা মাইলেজের অফার করে। তবে বর্তমানের এই ইলেকট্রিক গাড়ি যুগে, এই সেগমেন্টেও কিন্তু পিছিয়ে নেই Hero। কোম্পানির এমন অনেক ইলেকট্রিক মডেল রয়েছে যা আপনাদের ভীষণ পছন্দ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Hero-এর ইলেকট্রিক স্কুটারগুলি লো বাজেট রেঞ্জেও পাওয়া যায়। এই পোস্টে আপনাদের 40,000 টাকার বাজেটে Hero-এর ইলেকট্রিক স্কুটারগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।

Hero Electric Flash

Hero ইলেকট্রিক স্কুটারের দাম

এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে সেল হওয়া লো বাজেট ই-স্কুটারগুলির মধ্যে অন্যতম। এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি মডেলটি 48,000 দামে কেনা যাবে। এই স্কুটারের Li ব্যাটারি মডেলের দাম 37,000 টাকার কাছাকাছি। এই ইলেকট্রিক স্কুটারটির দাম কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন হয়। আপনার রাজ্যে হিরো ইলেকট্রিক স্কুটারের দাম কত, সেটা আপনারা এখানে ক্লিক করে জানতে পারবেন।

Hero ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি

Hero Electric Flash লঞ্চ হয়েছে দুটি ব্যাটারি মডেলে। এর মধ্যে একটি মডেলে Lead Acid Battery , অন্য মডেলটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটির LA ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় নেয় এবং অন্যদিকে Li ব্যাটারি মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Hero ইলেকট্রিক স্কুটার এর স্পিড

হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ LA মডেলটি সিঙ্গেল চার্জে 50KM দূরত্ব অতিক্রম করতে পারে, অন্যদিকে Li মডেলটি সিঙ্গেল চার্জে 85 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ব্যাটারি চালিত এই স্কুটিটি লোকাল ব্যবহার থেকে অন্য শহর-গ্রামে যাওয়ার জন্যও ব্যবহার করা যাবে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী মডেল নির্বাচন করতে পারবেন।

হিরো ইলেকট্রিক স্কুটার এর মোটর পাওয়ার

কোম্পানি হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ LA এবং হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ Li স্কুটারটাকে 250W পাওয়ার মোটর সহ মার্কেটে পেশ করেছে। এই মোটরটি শুধুমাত্র নিজের উপর 100 কেজির বেশি ভার বহন করতে সক্ষম, পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটি 25 কিলোমিটার প্রতি ঘণ্টার হাই স্পিডে চালানো যায়।

হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ স্কুটারের ফিচার

হিরো ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটিতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ফ্রেমটি স্কুটির বডিকে স্ক্র্যাচ এবং ডেন্ট থেকে রক্ষা করতেও ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেকের মতো উন্নত ফিচার রয়েছে এবং এটি একটি বোতাম টিপেই ইলেক্ট্রিক স্কুটারে বদলে যাবে। এই স্কুটিটি নিকটস্থ শোরুমের পাশাপাশি অনলাইন মোডে বিভিন্ন ডিলারের মাধ্যমে সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here