Home খবর Daam ম্যালওয়্যার খালি করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আজই সতর্ক হোন

Daam ম্যালওয়্যার খালি করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আজই সতর্ক হোন

Highlights

ভারতীয় সাইবার এজেন্সি CERT-In “Daam” নামের একটি ভয়াবহ অ্যান্ড্রয়েড ভাইরাসের সম্পর্কে সতর্ক করছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজারদের জন্য বড় বিপদ আনতে পারে। এছাড়াও বলা হচ্ছে যে এই ম্যালওয়্যার মোবাইলের কল রেকর্ড, কন্টাক্ট , হিস্ট্রি এবং ক্যামেরা ইত্যাদি হ্যাক করছে। শুধু তাই নয়, এই ভাইরাসের সবচেয়ে বিপজ্জনক বিষয় হল Daam ম্যালওয়্যার অ্যান্টি-ভাইরাস প্রোগ্রামগুলিকে বাইপাস করতে সক্ষম। আরও পড়ুন: জেনে নিন WhatsApp এ 2GB পর্যন্ত বড় ফাইল পাঠানোর সহজ পদ্ধতি

এইভাবে ছড়িয়ে পড়ছে ‘Daam ‘ ম্যালওয়্যার

সরকারি এজেন্সি গুলির মতে একবার সিস্টেমে প্রবেশ করার পরে ম্যালওয়্যারের মধ্যে বিভিন্ন প্রকারের সংবেদনশীল তথ্য হ্যাক করার ক্ষমতা চলে আসে। এর মধ্যে রয়েছে ব্রাউজিং হিস্ট্রি, কল লগ, কন্টাক্ট, ক্যামেরা কন্টেন্ট, SMS এবং ফাইল। এছাড়াও এটি অ্যান্টিভাইরাসকে বাইপাস করে, যা ফলে এটিকে সনাক্ত করা এবং ধ্বংস করা কঠিন হয়ে যায়।

ডিভাইসের ক্ষতি করার জন্য Daam ভাইরাস একাধিক অ্যান্ড্রয়েড APK ফাইলের সাথে ফোনে পৌঁছানোর চেষ্টা করে। তারপরে Daam ম্যালওয়্যার ফোন কল রেকর্ডিং, কন্টাক্ট, এবং ক্যামেরা অ্যাক্সেসও পেয়ে যায়। আরও পড়ুন: লঞ্চ হল WhatsApp Edit Message ফিচার, এখন থেকে পাঠানো ম্যাসেজও করা যাবে এডিট, জেনে নি পদ্ধতি

একবার ডেটা চুরি হয়ে গেলে, হ্যাকাররা এটি তাদের সার্ভারে পাঠায় এবং AES এনক্রিপশন ব্যবহার করে ডিভাইসের কনটেন্ট এনক্রিপ্ট করে। এর ফলে “.enc” ফাইল তৈরি হয় এবং “readme_now.txt” নামে নোট তৈরি হয়। আরও পড়ুন: ভারতে ব্যান হল 36 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন কারণ!

অ্যান্ড্রয়েড ডিভাইসকে ‘Daam’ ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করার উপায়

CERT-In অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে ‘Daam’ ম্যালওয়্যার এবং সেই সম্পর্কিত বিপদ থেকে রক্ষা করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে। আরও পড়ুন: জেনে নিন WhatsApp Chat Lock ফিচার ব্যবহার করার সহজ পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন