Electric Vehicles ইন্ডিয়ান মার্কেটে খুব দ্রুত নিজের জায়গা বানিয়ে নিচ্ছে। পেট্রোল-ডিজেলের ক্রমশ মূল্য বৃদ্ধির কারনে সাধারণ লোকেরা বিদ্যুৎ চালিত বাহনের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং লোকেরা Electric Car, Electric Bike এবং Electric Scooter এর সম্পর্কে কিনতে এবং জানার আগ্রহ প্রকাশ করছে। বিগত দিনেই একটি সার্ভে রিপোর্ট সবার সামনে এসেছে, রিপোর্টটির মাধ্যমে জানা গেছে যে এই বছরে আমাদের দেশে Electric Scooter এর ডিমান্ড 220.7% এর বৃদ্ধি লক্ষ করা গেছে। পাব্লিকের ইন্টারেস্ট দেখে Darwin EVAT একসাথে তিনটি নতুনE-Scooter ইন্ডিয়াতে লঞ্চ করেছে।
Electric Scooter কে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা এই কোম্পানির সম্পূর্ণ নাম Darwin Platform Group of Companies (DPGC)। এই কোম্পানি ভারতে Darwin EVAT এর শুরু করেছে এবং এর সাথেই তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানি এই ই-স্কুটার গুলিকে Darwin D-5, Darwin D-7 এবং Darwin D-24 নাম দিয়েছে এবং এই স্কুটার গুলির দাম এবং ফিচার সম্পর্কিত তথ্য আগে দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটার গুলির উদ্ভোধন বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম করেছেন।
Darwin E-Scooter এর দাম
কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা এই তিনটি ইলেকট্রিক স্কুটারের দাম 1 লাখ টাকার মধ্যে রাখা হয়েছে। Darwin D-5 স্কুটারটিকে কোম্পানি 68,000 টাকা এক্স-শোরুম প্রাইসে লঞ্চ করেছে। এই ভাবেই Darwin D7 Electric Scooter এর এক্স-শোরুম প্রাইস 73,000 টাকা এবং Darwin D17 মডেলটিকে কোম্পানি 77,000 টাকা এক্স-শোরুম প্রাইসে লঞ্চ করেছে।
Darwin E-Scooter এর ফিচার
নতুন Electric Scooter এর সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই স্কুটার গুলির বেস মডেলটি সিঙ্গেল চার্জে 70 কিলোমিটারের রেঞ্জ প্রদান করে আবার সবচেয়ে বড়ো মডেলটি একবার ফুল চার্জ করলে 120 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। Darwin E-Scooter এর সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এই স্কুটারে উপস্থিত Battery swapping ফিচার। অর্থাৎ এই স্কুটার থেকে ব্যাটারী বের করা যাবে, এবং যেকোনো জায়গায় নিয়ে চার্জ করা যাবে। এই ই-স্কুটারে ইউএসবি মোবাইল চার্জ পোর্ট, এলইডি ডিসপ্লে, হাই-কোয়ালিটি সাস্পেনশন, স্পীড কন্ট্রোল গিয়ার এবং কিলেস এন্টি এর মতো ফিচার দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
