Home খবর Realme 12 Pro+ 5G এর দামে ডিসকাউন্ট অফার, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে পাবেন অফার

Realme 12 Pro+ 5G এর দামে ডিসকাউন্ট অফার, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে পাবেন অফার

হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন! লঞ্চের মাত্র এক মাসের মধ্যেই ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে Realme 12 Pro+ 5G ফোনটি। এই ফোনটি জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। কোম্পানির এই অফারে ফোনটির দামে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। এই ফোনের ডিসকাউন্ট সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Realme 12 Pro+ 5G এর অফার

জানিয়ে রাখি রিয়েলমি 12 প্রো+ 5জি ফোনের এই অফারটি শুধুমাত্র ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এই স্কিমের অধীনে এই মোবাইলে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টটি এক সপ্তাহ, অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে 31,999 টাকা দামের এই Realme 12 Pro+ 5G মডেলটি 29,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Realme 12 Pro+ 5G এর দাম

রিয়েলমি 12 প্রো+ 5জি ফোনটি ইন্ডিয়ায় তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এর বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং Realme 12 Pro+ 5G ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ সহ সবচেয়ে বড় ভেরিয়েন্ট 33,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি Submariner Blue, Navigator Beige এবং Explorer Red কালারে পাওয়া যায়।

Realme 12 Pro+ 5G এর ছবি

Realme 12 Pro+ 5G এর স্পেসিফিকেশন