Home খবর 1.15 লাখ টাকা সাবসিডি কমে যাওয়ায় এই রাজ‍্যে দাম বেড়ে গেলো Electric Car এর

1.15 লাখ টাকা সাবসিডি কমে যাওয়ায় এই রাজ‍্যে দাম বেড়ে গেলো Electric Car এর

এই মূহুর্তে শুধুমাত্র ইন্ডিয়া নয় সমগ্র দুনিয়াতে Electric Car কে বেশি করে লঞ্চ করা হচ্ছে এবং গ্রাহকরা পছন্দ‌ও করছে। গ্রাহকদের পছন্দ করার বহু কারন আছে, যার মধ্যে সরকারের পক্ষ থেকে পাওয়া সাবসিডি‌ও একটি। কিন্তু আপনি যদি দিল্লিতে থাকেন তাহলে আপনি শুনে অবাক হবেন যে এখন দিল্লিতে Electric Car দামি হয়ে গেছে কারন দিল্লি সরকার এর উপরের ইন্সেন্টিভ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিন আগে দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গাহলোত বলেছেন যে ইলেকট্রিক কার কেনায় সাবসিডি দেওয়ার যোজনা বন্ধ করে দেওয়া হলো।

Electric Car In Delhi

আপনাকে মনে করিয়ে দিই যে Delhi Electric Vehicle Policy 2020 কে দেশের রাজধানীতে ইলেকট্রিক ভেহিকেলের ব‍্যবহার বাড়ানোর জন্যে‌ই শুরু করা হয়েছিল। সরকার 2024 যোজনা বর্ষ পর্যন্ত সমস্ত নতুন বাহনের মধ্যে 25 শতাংশ ব‍্যাটারী চালিত গাড়ি নিয়োগ করার উদ্দেশ্য ছিল। কিন্তু এখন দিল্লিতে এক হাজার ইলেকট্রিক কার আগেই বিক্রি হয়ে গেছে এমতাবস্থায় দিল্লি সরকার নতুন ক্রেতাদের সাবসিডি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাবসিডি পাওয়া যাবে না এই সমস্ত EV তে

চার চাকা ইলেকট্রিক গাড়ি ছাড়া দিল্লি সরকারের পক্ষ থেকে দেওয়া সাবসিডি দুই চাকা, তিন চাকা এবং মাল বহন কারি গাড়ি গুলিতে পাওয়া যাবে। এই গাড়ি গুলিতে 5 হাজার টাকা প্রতি কিলো‌ওয়াট ঘন্টার ( ব‍্যাটারী ক্ষমতা) হিসেবে 30 হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যাবে।

ইলেকট্রিক কারে পাওয়া যেত এত সাবসিডি

দিল্লি সরকার নিজের সাবসিডি যোজনায় ইলেকট্রিক কার কিনলে 10 হাজার টাকা প্রতি কিলো‌ওয়াট ঘন্টার (ব‍্যাটারী ক্ষমতা) হিসেবে সাবসিডি দেওয়া হতো। EV ক্রেতারা অধিকতম 1.15 লাখের সাবসিডি পেতো। এছাড়া এই গাড়ি গুলিতে রোড ট‍্যাক্স এবং রেজিস্ট্রেশন চার্জ‌ও দিতে হয় না। আবার এখন অন‍্যান‍্য রাজ‍্যে ইলেকট্রিক কার কেনা সস্তা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন