গত কয়েক বছরে দেশে আবারও তরুণদের মধ্যে সাইকেল এর ক্রেজ অনেকটাই বেড়েছে। বর্তমানে অনেক সাইকেল কোম্পানি ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে, যেখানে আপনারা যেখানে আপনারা চারপাশের দূরত্ব সহজেই কভার করতে পারবেন। আপনি যদি একটি নতুন ইলেকট্রিক সাইকেল কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে আপনাদের সেরা কিছু ই-সাইকেল সম্পর্কে জানাবো, যেখানে 100KM রেঞ্জ পাওয়া যায়।
ইলেকট্রিক সাইকেল
- Smartron tbike OneX
- Tresor e-cycle
- Roadlark Electric cycle
- Stryder Contino ETB 100
- Hero F2i এবং Hero F3i
Smartron tbike OneX
এই ইলেকট্রিক সাইকেলটি সম্পূর্ণ চার্জে 100 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এছাড়াও এতে রিমুভেবল ব্যাটারির সুবিধা দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ইলেকট্রিক সাইকেলের ফ্রেমের জন্য আজীবন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। Tbike OneX 5 বছরের বেশি ব্যাটারি লাইফ পাবে অর্থাৎ 1,00,000 কিলোমিটারের বেশি রাইডিং লাইফ পাবে। এছাড়াও, এই ই-সাইকেলে 125 কেজির বেশি ওজন রাখা যাবে। এই ইলেকট্রিক সাইকেলটির দাম GST ছাড়া 38,000 টাকা।
Tresor-e-cycle
এই ইলেকট্রিক সাইকেল এ কোম্পানি একটি 250-ওয়াট মোটর রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারি একবার চার্জে 60-80 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এর টপ স্পিড প্রতি ঘন্টায় 25 কিলোমিটার। Tresor ই-সাইকেলের দাম সম্পর্কে বললে এই ই সাইকেলটি 55,999 টাকায় কেনা যাবে।
Stryder Contino ETB 100
ভারতীয় মার্কেটে Contino ETB-100-এর প্রারম্ভিক মূল্য হল 37,999 টাকা৷ এটি দুটি কালার ভেরিয়েন্টে আসে। এর মধ্যে কালো এবং নীল রঙের অপশন রয়েছে। এছাড়াও, এতে আরও ভাল কন্ট্রোল এবং ব্যালেন্স এর জন্য ডাবল ডিস্ক ব্রেক, কী-লক ব্যাটারি, স্মার্ট রাইড এবং নাইট ভিশনের জন্য সামনের LED দেওয়া হয়েছে। এই সাইকেল এ Detachable ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ই-সাইকেলটি ওয়াটার/স্প্ল্যাশ প্রুফ (IP54)। এই ই-সাইকেলটি সম্পূর্ণ চার্জে 60 কিলোমিটার পর্যন্ত সফর করতে পারে।
Roadlark Electric Cycle
BLDC 250w 36v মোটর দ্বারা চালিত এই সাইকেলটি সম্পর্কে কোম্পানির দাবি যে প্যাডেল-অ্যাসিস্ট মোডে, এই সাইকেলটি রিচার্জের জন্য প্লাগ ইন করার আগে 100 কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে। Roadlark এর সর্বোচ্চ গতি 25 কিমি প্রতি ঘণ্টা। এই ই সাইকেলটি 3-5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এই সাইকেলটির দাম 44,083 টাকা।
Hero F2i এবং Hero F3i
Hero F2i এবং Hero F3i এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই সাইকেল এ আপনারা সিঙ্গেল চার্জে 35 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পাবেন ।এছাড়াও এই ই সাইকেলে 7 গিয়ার স্পিড পাওয়া যায়। এই বাইকগুলিতে 100 mm সাসপেনশন, 27.5 ইঞ্চি এবং 29 ইঞ্চি ডাবল অ্যালয় রিম দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলের দামের কথা বলতে গেলে, Hero F2i-এর দাম 39999 টাকা আর F3i-এর দাম 40999 টাকা।









