খুব শীঘ্রই বদলে যাবে ইলেকট্রিক গাড়ির বাজার! শীঘ্রই ভারতের রাস্তায় ছুটবে LML ইলেকট্রিক স্কুটার

ভারতে Electric Vehicles এর বাজার ধীরে ধীরে নিজের জায়গা প্রসারিত করছে। একদিকে, পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দাম, অন্যদিকে পরিবেশের পক্ষে সহায়ক হওয়ার কারণে অটোমোবাইল সংস্থাগুলির পাশাপাশি সাধারণ মানুষও বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ দেখাচ্ছে। এখন এ ধরনের কোম্পানির সঙ্গে আরও একটি নাম যুক্ত হয়েছে, তা হল LML। খুব শীঘ্রই ভারতের রাস্তায় LML ইলেকট্রিক স্কুটারকে ছুটতে দেখা যাবে।

LML Electric Scooter

LML কোম্পানি তাদের নতুন ইউনিট LML Electric শুরু করেছে এবং ভারতীয় EV মার্কেটে ধামাকাদার এন্ট্রি নিতে চলেছে। তার EV ব্যবসার জন্য, কোম্পানিটি টু-হুইলার উৎপাদনকারী কোম্পানি Saera Electric Auto র সাথে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারিত্বের অধীনে, LML-এর বৈদ্যুতিক স্কুটারগুলি হরিয়ানার প্ল্যান্টে তৈরি করা হবে। LML এর CEO যোগেশ ভাটিয়া, বলেছেন যে তার টিমের লক্ষ্য উচ্চ প্রযুক্তির বিশ্বমানের পণ্য তৈরি করা এবং এর জন্য কোম্পানিটি প্রোডাকশন এর ক্ষেত্রে বিশেষ কিছু কাজ করতে চলেছে। তবে ভবিষ্যতে সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া LML ইলেকট্রিক স্কুটারও ভারতের বাজারে আসতে পারে । আপনাদের জানিয়ে দি যে Saera Electric বিশ্ব বিখ্যাত Harley Davidson এর জন্যও যানবাহন তৈরি করেছে।

প্রতি মাসে তৈরি হবে 18,000টি ইলেকট্রিক স্কুটার

LML Electric এবং Saera Electric অটোর মধ্যে চুক্তির পর থেকে LML ইলেকট্রিক, স্কুটার তৈরির প্রথম ধাপ শুরু করে দিয়েছে। 2025 সালের মধ্যে LML ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি দাবি করেছে যে তাদের 2,17,800 বর্গফুটের একটি বড় Manufacturing প্লট আছে এবং কোম্পানি প্রতি মাসে 18,000 ইলেকট্রিক স্কুটার ইউনিট তৈরি করবে।

LML ইলেকট্রিক যানবাহন কি সস্তা হবে?

LML কোম্পানি তাদের নতুন পণ্য লঞ্চের পরিকল্পনা এবং কৌশল নিয়ে কাজ শুরু করেছে এবং আশা করা যেতে পারে যে আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির সাথে সম্পর্কিত অন্যান্য বিবরণও শেয়ার করবে। কোম্পানি যে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে তাতে ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক বাইকও থাকবে। যদিও, LML-এর তরফে এখনও স্পষ্ট করা হয়নি যে কোন দামের সেগমেন্টে তাদের বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রবেশ করবে। তবে আশা করা হচ্ছে যে LML ইলেকট্রিক গাড়ির দামও সাধ্যের মধ্যেই হবে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here