Electric Vehicle কেনার জন্য এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সবচেয়ে কম সুদে লোন, জেনে নিন সুদের হার

দিন দিন যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাচ্ছে তাতে মানুষ এখন ইলেকট্রিক গাড়ি, বাইক এবং স্কুটারের দিকে ঝুঁকছে। সামান্য সময়ের মধ্যেই মানুষের মধ্যে ইলেকট্রিক গাড়ি সম্পর্কে সচেতনতা এত বেড়ে গেছে যে প্রত্যেক মাসে ইলেকট্রিক গাড়ির সেল এর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই বৈদ্যুতিক যানগুলির বিশেষত্ব হল যে পেট্রোল ডিজেলের তুলনায় এটি চালানোর খরচও অনেক কম। অন্যদিকে সরকার ইলেকট্রিক গাড়ি কেনার ওপর ট্যাক্স এর উপর অনেক ছাড় দিচ্ছে। আবার অনেক ব্যাঙ্কে ইলেকট্রিক গাড়ির জন্য কম সুদে ঋণও দেওয়া হচ্ছে। আপনি যদি একটি ইলেকট্রিক গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই এই পোস্টে আপনাদের তিনটি ব্যাঙ্ক সম্পর্কে তথ্য জানাবো যেখানে আপনারা কম সুদের হারে ঋণ পাবেন এবং কীভাবে লোন এর জন্য আবেদন করতে হবে সেটাও জানাবো।

ইলেকট্রিক যানবাহনের জন্য লোনে সুদের হার

ইলেকট্রিক গাড়ি কেনার জন্য প্রচার এবং উৎসাহিত করার জন্য, বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে ইলেকট্রিক গাড়ি এবং টু হুইলার ক্রেতাদের বিশেষ সুদের হারে ঋণ দিচ্ছে। ICE অর্থাৎ পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির তুলনায় এর রেট তুলনামূলকভাবে কম, যার অর্থ ক্রেতারা অনেক অর্থ সাশ্রয় করতে পারবে।

আয়কর এর উপর ছাড়

শুধু তাই নয়, আয়করের নিয়ম অনুসারে, আপনি যদি একটি ইলেকট্রিক যান কেনেন, তাহলে আপনি ইনকাম ট্যাক্স এর ধারা 80EEB-এর অধীনে 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। এই ছাড় 80C এর অধীনে উপলব্ধ ছাড় এর থেকে আলাদা।

SBI EV loan

SBI থেকে ইলেকট্রিক যানবাহনের জন্য দেওয়া লো SBI গ্রিন কার লোন নামে পরিচিত, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কটি চার চাকার এবং দুই চাকার ইলেকট্রিক যানবাহনে কম সুদের হারে লোন দিচ্ছে। SBI Green 20 বেসিস পয়েন্ট অর্থাৎ মার্কেটে উপলব্ধ যানবাহনের জন্য বিদ্যমান লোন প্ল্যানের তুলনায় 0.2 শতাংশ কম সুদে লোন দিচ্ছে।

কারা পাবেন SBI গ্রিন লোন

লোন এর জন্য আবেদনকারী গ্রাহকের বয়স 21 থেকে 67 বছরের মধ্যে হতে হবে এবং SBI EV ঋণের জন্য যোগ্য হতে তার বার্ষিক বেতন 3 লক্ষ থেকে 4 লক্ষের মধ্যে হতে হবে। এছাড়াও, ঋণটি 3 বছর বা 8 বছর পর্যন্ত মেয়াদের জন্য নেওয়া যেতে পারে (চার চাকার লোন 84 মাসে এবং দু -চাকার লোন 36 মাসে পরিশোধ করা যেতে পারে)। যদি আমরা এসবিআই গ্রিন লোনের সুদের হার সম্পর্কে কথা বলি, তবে এটি প্রতি বছর 7.15 শতাংশ থেকে 7.50 শতাংশের মধ্যে থাকে। তবে মনে রাখবেন যে ইলেকট্রিক বাইকগুলি এই লোনের আওতায় নেই।

SBI Green লোনের জন্য এভাবে আবেদন করবেন

  • প্রথমে এই লিঙ্কে ক্লিক করে SBI-এর অফিসিয়াল Green Loan ওয়েবসাইটে যান
  • এর পরে, নীচে স্ক্রোল করলে, আপনি দেখতে পাবেন ‘Green Car Loan : For electric Cars ‘, যার উপরে ‘Apply Now’ এর বাটনটি থাকবে।
  • ‘Apply Now’-এ ক্লিক করার পর SBI-এর অটো লোন পেজটি খুলবে।
  • এর পরে আপনাকে এই ফর্মটি পূরণ করতে বলা হবে।
  • ফর্মটি পূরণ করার পরে জমা দিন, তারপরে আপনি Conformation পাবেন।

Axis Bank EV Loan

ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাংকও সাশ্রয়ী সুদের হারে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য ঋণ দেয়৷ যারা ব্যাংক স্যালারি পান, সেইসব গ্রাহকরা 85% পর্যন্ত ইলেকট্রিক গাড়ির অন-রোড দামে লোন দিচ্ছে, যা আপনি 7 বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন।

কিভাবে Axis ব্যাঙ্ক এ লোনের জন্য আবেদন করবেন

Axis Bank EV-এর জন্য লোন নিতে গেলে জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। ব্যাঙ্ক শুধুমাত্র ব্যবসায়ী, চাকরি করেন এমন ব্যক্তি বা অংশীদারিত্ব সংস্থা, হিন্দু অবিভক্ত পরিবার বা ট্রাস্ট এবং কোম্পানি পরিচালনাকারীদেরকেই ঋণ দেয়। ব্যাংকের দেওয়া ঋণের সুদের হার 7.35 শতাংশ। এছাড়াও, Axis Bank লোন পাওয়ার জন্য 3,500 থেকে 5,500 টাকা প্রসেসিং ফি দিতে হয়৷

Axis bank এর কার লোন

  • প্রথমে Axis bank এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
  • তারপরে গাড়ির লোন এর জন্য ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে ।
  • এর পরে আপনি সরাসরি লগইন পেজ এ পৌঁছাবেন। আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার হন তবে লগইন করবেন নইলে আপনি মোবাইল নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে লগ ইন করতে পারবেন।
  • লগইন করার পর একটি ফর্ম খুলবে।
  • এরপর EV গাড়ির জন্য লোনের আবেদন পূরণ করে জমা দিতে হবে, তারপর আপনার Conformation চলে আসবে।

ইউনিয়ন ব্যাংক এর ইভি লোন এর জন্য আবেদন করার উপায়

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল একটি সরকারি ব্যাঙ্ক যা ইলেকট্রিক গাড়ির জন্য কম সুদের হারে লোন ( Union Green Miles) দেয়। ব্যাংক থেকে ঋণের জন্য, বৈদ্যুতিক গাড়ির জন্য 7.40 শতাংশ এবং ইলেকট্রিক বাইক ও স্কুটারের জন্য 9.90 শতাংশ হারে সুদ নেওয়া হয়।

কারা পাবেন ইউনিয়ন ব্যাংক এর ইভি লোন

ইউনিয়ন গ্রীন মাইলস লোন পেতে আবেদনকারীদের বয়স 18 থেকে 75 বছরের মধ্যে হতে হবে। ইলেকট্রিক টু হুইলার এর জন্য গ্রাহকদের জন্য 10 লক্ষ টাকা এবং চার চাকা গাড়ি কেনার জন্য লোনের কোন সীমা নেই। একইভাবে, টু হুইলার এর জন্য লোন পরিশোধের সময় 36 মাস এবং চার চাকার জন্য লোন পরিশোধের সময় 84 মাস।

ইউনিয়ন ব্যাঙ্ক ইভি লোনের জন্য কীভাবে আবেদন করবেন

  • ইউনিয়ন ব্যাঙ্কে ইলেকট্রিক গাড়ির লোনের জন্য আবেদনের করতে প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন।
  • ওয়েবসাইট যাওয়ার পর নিচে ‘apply online’ বাটিনে ক্লিক করুন।
  • এর পর নতুন পেজে ‘Vehicle Loan’ অপশন খুলবে।
  • এর পরে ফর্মটি সাবমিট করুন এবং তারপরে জমা দিন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here