ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo Y02t স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনে MediaTek Helio প্রসেসর পাবেন।
  • এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে।
  • Vivo Y02t ফোনে 6.5″ FHD+ স্ক্রিন থাকবে।

Vivo এর আগে দশ হাজারের কম বাজেটে Vivo Y02 স্মার্টফোনটি লঞ্চ করেছিল , সেই ফোনটির দাম ছিল মাত্র 8,999 টাকা। রিপোর্ট অনুযায়ী এই চাইনিজ ব্র্যান্ড তাদের এই ফোনের একটি নতুন ভার্সনের উপর কাজ করছে যা Vivo Y02t নামে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি Bureau of indian standards (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে Vivo Y02T ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: জেনে নিন ঘরে বসে চালান চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট

BIS এ তালিকাভুক্ত Vivo Y02T স্মার্টফোন

  • Vivo Y02T স্মার্টফোনট মডেল নম্বর V2254 সহ BIS-এ তালিকাভুক্ত হয়েছে।
  • BIS ইন্ডিয়া কনজুমার বিষয়ক ন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করে।
  • এই ফোনটির কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি তবে এটি স্পষ্ট যে Y02T ফোনটি শীঘ্রই অবশ্যই ভারতে লঞ্চ হবে।
  • ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার আগে ফোনগুলি BIS-এ তালিকাভুক্ত হয়।

Vivo Y02T স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.5″ Full HD+ ডিসপ্লে
  • LCD প্যানেল

লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি একটি 6.5-ইঞ্চি Full HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত। ফোনের বাজেটের কথা মাথায় রেখে অনুমান করা হচ্ছে যে Vivo Y02T ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। আরও পড়ুন: জেনে নিন Google Account বানানোর সহজ পদ্ধতি

  • 4GB RAM
  • MediaTek Helio চিপসেট

Vivo Y02t ফোনে প্রসেসিংয়ের MediaTek Helio চিপসেট থাকবে বলে জানা গেছে। যদিও এই চিপসেটের কোডনেম এখনও প্রকাশ করা হয়নি, তবে Helio চিপসেট থাকবে মানে এটা স্পষ্ট যে Y02T একটি 4G ফোন হবে। এই ফোনে 2GB RAM অথবা সর্বোচ্চ 4GB RAM দেওয়া যেতে পারে।

  • 13MP রেয়ার + 6MP সেলফি ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Vivo Y02T ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়ার বিষয়টি সামনে এসেছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 6 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। আরও পড়ুন: জেনে নিন WhatsApp Chat Lock ফিচার ব্যবহার করার সহজ পদ্ধতি

Vivo Y02 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • 3GB RAM + 32GB মেমরির দাম 8,999 টাকা।

এই স্মার্টফোনটি 2.5D ইউনিবডি ডিজাইন যুক্ত যেখানে একটি IPS LCD প্যানেলে রয়েছে। এই ফোনে একটি 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। Vivo Y02 ফোনটি অক্টা-কোর MediaTek চিপসেটের সাথে Android 12 ‘Go’ বেসড Funtouch OS 12-এ রান করে। এটি একটি ডুয়াল সিম ফোন যেখানে দুটি সিম কার্ডের সাথে 1TB পর্যন্ত একটি মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যায়।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প্যানেলে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে 5,000mAh ব্যাটারি রয়েছে।সিকিউরিটির জন্য এই স্মার্টফোনটি ফেস আনলক ফিচার সাপোর্ট করে। আরও পড়ুন: Mimi থেকে Gangubai Kathiawadi, Netflix এই দেখতে পাবেন এই দশটি জনপ্রিয় সিনেমা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here