কম সময়ে অনেক বেশি বিখ্যাত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি Excitel তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। এবার কোম্পানি তাদের ব্রডব্যান্ড প্ল্যান সম্প্রসারিত করে গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির দেওয়া এই 400Mbps-এর প্ল্যানটি বাকি সব ব্রডব্যান্ড কোম্পানিগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যের সাথে পেশ করা হয়েছে। কোম্পানির এই 400Mbps প্ল্যানটি 3, 6, 9 এবং 12 মাসের জন্য উপলব্ধ হয়েছে। এই পোস্টে আপনাদের এই প্ল্যানগুলির দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
Excitel এর 400Mbps প্ল্যানের সম্পূর্ণ বিবরণ
Excitel এর 400Mbps প্ল্যানটি 3 মাসের জন্য প্রতি মাসে 833 টাকায় দেওয়া হয়। এই প্ল্যানে ইউজারসের একসঙ্গে তিন মাসের মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ তিন মাসের প্ল্যানটির জন্য ইউজারদের মোট (833 x 3 + 18% GST) 2,948.82 টাকা খরচ হবে। সত্যিই একটি 400Mbps ব্রডব্যান্ড প্ল্যানের জন্য এই প্ল্যানটি অনেক সস্তা৷

এছাড়াও, আপনি একটি ছয় মাসের প্ল্যানও বেছে নিতে পারেন, যার জন্য আপনাকে প্রতি মাসে 699 টাকা দিতে হবে। GST সহ এই প্ল্যানের দাম (699 x 6 + 18%) হবে 4,948.92 টাকা। এই হিসেবে, 9 মাস এবং 12 মাসের প্ল্যানের খরচ হবে যথাক্রমে 6998.58 টাকা এবং 8,481.84 টাকা।
দ্রষ্টব্য: এর মানে হল এটাই যে এই প্ল্যানগুলি দীর্ঘ মেয়াদের জন্য নিলে বেশি সাশ্রয়ী হয়।
দেশের অন্য কোনও ISP এত কম দামে তাদের 400Mbps প্ল্যান অফার করে না। এছাড়াও, Excitel-এর এই প্ল্যানে আনলিমিটেড দেওয়া হয়। 400Mbps এর এই প্ল্যানে গ্রাহকরা OTT প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারেন।
FUP লিমিট ছাড়াই পাওয়া যাবে ডেটা
Excitel-এর প্ল্যানগুলিতে কোনও মাসিক FUP সীমা নেই৷ কোম্পানির প্ল্যান যেমন Airtel Xstream Fiber, Jio Fiber ইত্যাদি তাদের ইউজারদের FUP সীমা সহ প্ল্যান অফার করে।
দ্রষ্টব্য: গ্রাহকদের ONU ডিভাইসের জন্য কোম্পানিজে 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে, তবে কোম্পানি ইনস্টলেশনের জন্য আলাদা কোনো চার্জ নেয় না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











