Home খবর মিড বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Tecno Spark 20 Pro 5G স্মার্টফোন, সেল শুরু আগামী সপ্তাহে

মিড বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Tecno Spark 20 Pro 5G স্মার্টফোন, সেল শুরু আগামী সপ্তাহে

টেকনো আজ জানিয়েছে আগামী 9 জুলাই তাদের নতুন Tecno Spark 20 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনের দাম ও সেল সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু আমারা সোর্সের মাধ্যমে লঞ্চের আগেই Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনের দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে এক্সক্লুসিভভাবে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম সম্পর্কে।

Tecno Spark 20 Pro 5G দাম (সোর্স)

রিটেল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে 8GB RAM সাপোর্টেড 128GB এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। সোর্স অনুযায়ী 8জিবি +128জিবি মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আগামী 11 জুলাই থেকে Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনটি Black, White এবং Green এর মতো কালার অপশন সহ সেল করা শুরু হবে। এই ফোনের অফিশিয়াল দাম জানার জন্য আগামী 9 জুলাই এর অপেক্ষা করতে হবে।

Tecno Spark 20 Pro 5G এর ছবি (সোর্স)

Tecno Spark 20 Pro 5G এর স্পেসিফিকেশন