OPPO এবং OnePlus সংযুক্ত হওয়ার পর থেকে, উভয় কোম্পানি তাদের পোর্টফোলিও ক্রমাগত প্রসারিত করে চলেছে। গত সপ্তাহে, জনপ্রিয় টিপস্টার OnLeaks দাবি করেছে যে চিনা স্মার্টফোন নির্মাতা OnePlus তাদের Nord সিরিজের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Nord 2T নিয়ে কাজ করছে। এটি NordT সিরিজের প্রথম স্মার্টফোন। এবার 91mobiles, টিপস্টার যোগেশ ব্রার থেকে OnePlus Nord 2T এর ভারত লঞ্চ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। যোগেশ ব্রার দাবি করেছেন যে Nord 2T স্মার্টফোনটি, Nord 2 কে রিপ্লেস করবে।
তিনি আরও জানিয়েছেন যে OnePlus Nord 2T স্মার্টফোন এপ্রিল বা মে মাসে ভারতে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনের দাম সম্পর্কে তিনি বলেছেন যে এই আসন্ন স্মার্টফোনটি 30,000 থেকে 40,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। OnePlus Nord 2T স্মার্টফোনটি Nord 2 কে রিপ্লেস করবে, তাই এর দাম শুনে অবাক হওয়ার কিছু নেই।
এর সাথে যোগেশ ব্রার কোম্পানির সাশ্রয়ী মূল্যের OnePlus Nord 2 CE স্মার্টফোন সম্পর্কে বলেছেন যে কোম্পানি এই ফোনটি 11 ফেব্রুয়ারি লঞ্চ করতে পারে। OnePlus-এর এই ফোনটি 25 হাজার টাকা থেকে 30 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। OnePlus মার্চ মাসে ভারতে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 10 Pro লঞ্চ করবে। এর সাথে, Nord সিরিজের আরেকটি স্মার্টফোন ভারতে জুলাই বা আগস্ট মাসে 20 হাজার টাকার কম দামে লঞ্চ হতে পারে।
OnePlus Nord 2T স্পেসিফিকেশন
OnePlus Nord 2T-এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যার রিফ্রেশ রেট 90Hz এবং রেজোলিউশন 2400×1080 পিক্সেলের থাকতে পারে। OnePlus-এর এই ফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM সহ লঞ্চ হতে পারে। এই ফোনটি Android 12 ভিত্তিক OxygenOS 12-এ চলবে। OnePlus-এর এই ফোনে 4,500mAh ব্যাটারির থাকবে বলে মনে করা হচ্ছে যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









