এক্সক্লুসিভ : 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করবে রিয়েলমি 1, লঞ্চের অগেই দেখে নিন ফোনের আসল ছবি

দেশের এক নাম্বার টেক কোম্পানি শাওমিকে টক্কর দিতে টেক কোম্পানি ওপ্পো লঞ্চ করেছে তাদের নতুন সাব-ব্র‍্যান্ড রিয়েলমি। তাদের প্রথম ফোন রিয়েলমি 1 লঞ্চ হবে আগামী 15ই মে এবং শপিং সাইট আমাজনে এক্সক্লুসিভ সেলে পাওয়া যাবে। ফোনের স্পেসিফিকেশন এখনো জানা যায়নি তবে আমরা আপনাদের জন‍্য ফোনটির ফোটো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি।

ভারতের।এমন 5টি ফোন যা অ্যাপেল আইফোন 10কে কপি করেছে

91মোবাইলস রিয়েলমি ব্র‍্যান্ডের প্রথম স্মার্টফোন রিযেলমির এক্সক্লুসিভ ফোটো পেয়েছে। ফোটোতে ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে, যা ডায়মন্ড ব্ল‍্যাক কালারের। ওপরের ডানদিকের কোণায় এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত সিঙ্গেল ক‍্যামেরা আছে। মাঝখানে রিয়েলমি লেখা আছে এবং নিচের দিকে ওপ্পোর আইকন আছে।

ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং বাদিকে ভলিউম বাটন আছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, আশা করা যায় এতে ফেস আনলক থাকবে। এক্সক্লুসিভ খবর পাওয়া গেছে এতে 6 জিবি র‍্যাম ও মিডিয়াটেক হেলিও পি60-তে রান করবে‌।

লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও 16 এমপি ক‍্যামেরাসহ ভিভো ওয়াই75এস

রিয়েলমি ফোনটিকে একাধিক র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। আগামী 15ই মে ফোনটি লঞ্চ হ‌ওয়ার সাথে সাথে এর দাম‌ও জানা যাবে। অপরদিকে ওই দিন‌ই অনার 10-ও ভারতীয় বাজারে লঞ্চ হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here