টেক কোম্পানি ভিভো কিছু দিন আগে ভারতে তাদের “ভি” সিরিজ আরও বড় করে দুটি নতুন স্মার্টফোন ভিভো ভি15 ও ভিভো ভি15 প্রো লঞ্চ করে। এই দুটি ফোনই ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পপ আপ সেলফি ক্যামেরাসহ পেশ করা হয়েছে। কোম্পানি তাদের ফ্যানদের কথা মাথায় রেখে আজ থেকে ভিভো ভি15 এর 6 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম কমিয়েছে, এখন ফোনটি 21,990 টাকার বিনিময়ে কেনা যাবে। শোনা যাচ্ছে কোম্পানি ভারতে লো বাজেট সেগমেন্টে নতুন সূচনা করতে চলেছে, ভারতে লঞ্চ করা হবে ভিভো “ইউ” সিরিজ।
91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে যে ভিভো ভারতে তাদের নতুন Vivo U সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ইউ সিরিজে মূলত লো বাজেট স্মার্টফোন লঞ্চ করা হবে এবং শোনা যাচ্ছে এই সিরিজের স্মার্টফোনের দাম 10,000 টাকার কম হবে। সূত্র থেকে জানা গেছে আগামী মাসে ভারতে Vivo U সিরিজ লঞ্চ করা হবে।
Vivo U সিরিজ সম্পর্কে জানা গেছে এই সিরিজে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। Vivo U সিরিজের এই স্মার্টফোনটির প্রাথমিক দাম 6,490 টাকা হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টের দাম 8,490 টাকা দামে লঞ্চ করা হতে পারে। আবার আরও শোনা যাচ্ছে এই নতুন সিরিজে অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনও লঞ্চ করা হতে পারে।
Redmi Note 7 Pro কে টক্কর দিতে এল Realme 3 Pro, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু
Vivo U1
বলে রাখা ভালো ভিভো এর আগেই চীনে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ করে দিয়েছে এবং এই সিরিজের প্রথম স্মার্টফোন ছিল Vivo U1। Vivo U1 ফোনটি গ্লাস ফিনিশ পলিকার্বনেট ডিজাইনের সঙ্গে পেশ করেছে যার মধ্যে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেসহ লঞ্চ করা হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড।
Vivo U1 অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে ফনটাচ ওএস 4.5 সহ পেশ করা হয়েছে যা 1.95 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। চীনে Vivo U1 এর 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
শাওমিক টক্কর দিতে এল Asus ZenFone Live L2, একবার চার্জ করলে চলবে 42 দিন
ফোটোগ্ৰাফির জন্য Vivo U1 এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
Vivo U1 এ 4জি ভোএলটিইসহ ডুয়েল সিম সাপোর্ট করে। এতে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য মাইক্রোইউএসবি পোর্টসহ 4,030 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। চীনে এই ফোনটি 1,199 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছিল, ভারতীয় দরে এই দাম প্রায় 11,000 টাকার সমান।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
