10 ডিসেম্বর লঞ্চ হবে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Xiaomi এর 5G ফোন Redmi K30 

বেশ কিছু দিন ধরে Xiaomi এর নাম টেক জগতের শিরোনামে উঠে রয়েছে। শাওমি ইন্ডিয়া ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী মাসে ভারতে বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Mi Note 10 লঞ্চ করে দেবে। অন‍্যদিকে শাওমি চায়না তাদের “কে” সিরিজের আগামী স্মার্টফোন Redmi K30 সম্পর্কেও ঘোষণা করে দিয়েছে। কয়েক দিন আগে Redmi K30 এর রিয়েল ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে ফোনটির ফ্রন্ট প‍্যানেলের সঙ্গে সঙ্গে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছিল। এবার শাওমি অফিসিয়ালি Redmi K30 এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন : লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম 60x Super Zoom ও 64 মেগাপিক্সেল সেন্সর‌যুক্ত স্মার্টফোন Vivo X30, বদলে যাবে ক‍্যামেরার সংজ্ঞা

শাওমি জানিয়েছে কোম্পানি টেক জগতে “Redmi K” সিরিজের ফোনের পরিধি আরও বাড়ানোর জন্য প্রস্তুত এবং এই সিরিজের পরবর্তী স্মার্টফোন আগামী মাসে লঞ্চ করা হবে। শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই ব্র‍্যান্ডের আগামী স্মার্টফোন Redmi K30 গোটা বিশ্বের সামনে পেশ করা হবে। Redmi ব্র‍্যান্ডের জিএম Lu Weibing অফিসিয়ালি ঘোষণা করেছে আগামী ডিসেম্বরের 10 তারিখ Redmi K30 চীনা বাজারে পেশ করা হবে।

10 ডিসেম্বরের ইভেন্টে কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র Redmi K30 ফোনটিই লঞ্চ করা হতে পারে। শোনা যাচ্ছে এই সিরিজের আরেকটি স্মার্টফোন Redmi K30 Pro আগামী বছরের শুরুতে লঞ্চ করা হবে। 10 ডিসেম্বর Redmi K30 শুধুমাত্র চীনেই লঞ্চ করা হবে এবং ভারতীয় মার্কেটে এই ফোনটি আসতে কতদিন লাগবে সেবিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত Redmi K30 ফোনটি একটি 5জি স্মার্টফোন হতে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় মার্কেটে 5জি ফোন লঞ্চ করা একটি বড় সিদ্ধান্ত হতে পারে। 

আরও পড়ুন : 40 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor V30 ও V30 Pro, জেনে নিন দাম

ডুয়েল পাঞ্চ হোল

জানিয়ে রাখি Redmi K30 কোম্পানির প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হবে। লিক হ‌ওয়া ফোটো থেকে জানা গেছে একটি নয় বরং দুটি পাঞ্চ হোল দেওয়া হয়েছে অর্থাৎ ডিসপ্লের ওপরের ডানদিকে স্ক্রিনের মধ্যেই দুটি ছেদ থাকবে এবং এই ছেদের মধ্যেই সেলফি ক‍্যামেরা সেন্সর ফিট করা হবে। Redmi K30 তে যে ধরনের ডুয়েল পাঞ্চ হোল দেওয়া হবে তা ইতিমধ্যে Samsung Galaxy S10 Plus ফোনে দেখা গেছে।

ডিসপ্লে

Redmi K30 এর এই ফোটো থেকে জানা গেছে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.66 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। Redmi K30 এর ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে এবং 395 পিপিআই সাপোর্ট করবে। আশা করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, আবার কিছু লিকে বলা হয়েছে Redmi K30 তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে। 

আরও পড়ুন : Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড

স্টোরেজ ও প্রসেসর

ফোটোয় Redmi K30 এর যে ভেরিয়েন্ট দেখানো হয়েছে তাতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। মনে করা হচ্ছে Redmi K30 64 জিবি মেমরিযুক্ত এই ভেরিয়েন্টটি ফোনটির বেস ভেরিয়েন্ট হবে। ফোটো থেকে স্পষ্ট বোঝা গেছে Redmi K30 কোয়ালকম চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে এবং এই ফোনের ভেরিয়েন্টে স্ন‍্যাপড্রাগন 730 বা স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেখা যেতে পারে। Redmi K30 এর এই ভেরিয়েন্ট অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 11 এর 9.11.18 ভার্সনের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 618 জিপিইউ থাকবে বলে মনে করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here