কয়েক দিন আগে ভারতের সার্টিফিকেশন সাইটে কিছু নতুন শাওমি স্মার্টফোন দেখা গেছে। শোনা যাচ্ছে এদের মধ্যে Redmi Note 10 Pro ও Mi 11 Lite ফোনগুলি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। এবার আমরা সোর্স থেকে এই দুটি স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। রেডমি নোট 10 সিরিজ ও মি 11 সিরিজের ভারতে লঞ্চ থেকে শুরু করে এদের ভেরিয়েন্ট ও প্রাইস সেগমেন্ট পর্যন্ত জানা গেছে।
আরও পড়ুন: 26 জানুয়ারি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 865 এর সঙ্গে লঞ্চ হবে Motorola Edge S 5G
আমরা টিপস্টার ঈশান অগ্ৰবালের থেকে জানতে পেরেছি শাওমি তাদের রেডমি নোট 10 সিরিজ আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করবে। এই সিরিজে কোম্পানি লো বাজেট সেগমেন্টে Redmi Note 10 ও Redmi Note 10 Pro নামে দুটি স্মার্টফোন পেশ করবে। জানা গেছে কোম্পানির রেডমি নোট 9 সিরিজ ভারতে খুব বেশি সফলতা না পাওয়ার কারণে কোম্পানি তাদের আগামী রেডমি নোট 10 সিরিজের দাম যথেষ্ট কম রাখতে চলেছে। সিরিজের উভয় স্মার্টফোন গ্ৰে, গ্ৰীন ও হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী মি 11 সিরিজে Mi 11 ও Mi 11 Lite স্মার্টফোন লঞ্চ করা হবে। এর মধ্যে মি 11 ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে মার্কেটে আনা হবে। একইভাবে মি 11 লাইট ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যামসহ 128 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। কোম্পানি তাদের আগামী Mi 11 ফোনটি গ্ৰে ও ব্লু এবং Mi 11 Lite ফোনটি পিঙ্ক, ব্ল্যাক ও ব্লু হিউ কালার ভেরিয়েন্টে পেশ করবে বলে জানা গেছে।
আরও পড়ুন: সস্তা Realme C20 লঞ্চের আগেই সামনে এল দাম ও স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস
Redmi Note 10 সিরিজ
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Redmi Note 10 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। জানা গেছে কোম্পানি এই ফোনটি 5জি ও 4জি উভয় ভেরিয়েন্টে পেশ করবে এবং ভারতে ফোনটির 4জি মডেল সেল করা হবে। অন্যদিকে লিক থেকে জানা গেছে রেডমি নোট 10 ফোনটিতে মিডিয়াটেক চিপসেট দেওয়া হবে।
ফোটোগ্রাফির জন্য এই সিরিজে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রেডমি নোট 10 প্রো ফোনটি 108 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করা হতে পারে এবং রেডমি নোট 10 ফোনটিতে 48 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। উভয় ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে শক্তিশালী সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ভারতে আসছে 6000mAh ব্যাটারীযুক্ত দুর্দান্ত স্মার্টফোন POCO M3, জেনে নিন কবে লঞ্চ
Mi 11 সিরিজ
লিক অনুযায়ী Xiaomi Mi 11 Lite ফোনটি ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এতে সাইড প্যানেলে দেওয়া পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি বর্তমানে মার্কেটে একমাত্র POCO X3 ফোনটি এই চিপসেটের সঙ্গে সেল করা হয়।
লিক থেকে জানা গেছে Xiaomi Mi 11 Lite এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ভিয়েতনামে এই ফোনের দাম 20,000 টাকার কাছাকাছি হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












