যারা কোনো নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কারণ শপিং সাইট ফ্লিপকার্ট তাদের GOAT Sale সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সমস্ত ক্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ ছাড় পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক এই সেল কবে শুরু হচ্ছে এবং কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে।
Flipkart GOAT Sale ডিটেইলস
প্রথমেই জানিয়ে রাখি Goat অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম সেল শপিং সাইট ফ্লিপকার্টে আগামী 20 জুলাই থেকে শুরু হবে এবং চলবে 25 জুলাই পর্যন্ত। এতে স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল অ্যাক্সেসরিজ ও হোম অ্যাপ্লায়েন্সের দামে 80% ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য অফার ও ফ্লিপকার্ট বেনিফিট পাওয়া যাবে।
এইসব মোবাইল ব্র্যান্ডে থাকবে দুর্দান্ত ছাড়
ফ্লিপকার্টে প্রকাশিত টিজার অনুযায়ী কোম্পানি অ্যাপেল, স্যামসাঙ, মোটোরোলা, ভিভো, পোকো, রিয়েলমি, MI, নাথিং, ইনফিনিক্স এবং ওপ্পো ব্র্যান্ডের ফোনে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনের সঙ্গে 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নো কস্ট ইএমআই অফারও থাকবে। তবে কোন ফোনে কত ডিসকাউন্ট থাকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জানিয়ে রাখি ফ্লিপকার্টে GOAT Sale চলাকালীন সুপার কয়েনের মাধ্যমে কেনাকাটা করলে অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া সাইটের পে লেটার প্ল্যাটফর্মের মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিটও নেওয়া যাবে।
শপিং সাইট ফ্লিপকার্ট সম্প্রতি স্যামসাঙ গ্যালাক্সি জেড ফ্লিপ 6 এবং ফোল্ড 6 ফোনের প্রিঅর্ডার শুরু করেছে। এছাড়া আজ থেকে মোটো জি85 5G ফোনের সেলও শুরু হয়ে গেছে। কিছু দিন আগে লঞ্চ হওয়া CMF Phone 1 ফোনের সেল 17 জুলাই থেকে শুরু হবে। এই সমস্ত নতুন প্রোডাক্টেও বিভিন্ন অফার থাকতে পারে।
