সম্প্রতি টেক ব্র্যান্ড OPPO তাদের নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছিল। এই ফোনটি OPPO Find N6 নামে লঞ্চ করা হবে। এই ফোল্ডেবল OPPO Find N6 ফোনের লঞ্চ টাইমলাইন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। লিক অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। এবার ইন্টারনেটের লিকের মাধ্যমে আসন্ন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জানা গেছে।
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন OPPO Find N6 ফোনের ডিটেইলস শেয়ার করেছে। লিক অনুযায়ী ফোনটিতে এলটিপিও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি 8.12 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি বন্ধ করার পর 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.62 ইঞ্চির কভার ডিসপ্লে পাওয়া যাবে।
লিক অনুযায়ী ফোল্ডেবল Oppo Find N6 ফোনটি Android 16 এবং ColorOS 16 লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4.6GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর। অর্থাৎ OPPO Find N6 ফোনটিতে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি শক্তিশালী পারফরমেন্স উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Oppo এর ফোল্ডেবল ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল লেন্স দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Galaxy Z Fold7 ফোনে 200MP ক্যামেরা রয়েছে। এছাড়া লিক অনুযায়ী Find N6 ফোনটি প্রাইমারি ও কভার উভয় ডিসপ্লেতেই 20 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে।
OPPO Find N6 ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি একটি ডুয়েল-সেল ব্যাটারি, এর ফলে ফোনটিতে খুব স্লিম ডিজাইন পাওয়া যাবে। একইসঙ্গে বড় ব্যাটারি সহ ফোনটি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী Oppo ফোল্ডেবল ফোনটি 12GB ও 16GB RAM এবং এর টপ ভেরিয়েন্টে 1TB স্টোরেজ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে একটি ডেডিকেটেড Plus Key দেওয়া হবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী Oppo Find N6 5G ফোনটি Titanium, Deep Black এবং Golden Orange কালার অপশনে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি পেশ করা হতে পারে।
