এই Redmi ফোনে Jio সিম ব্যাবহার করলে বিনামূল্যে পাওয়া যাবে 150GB 5G ডেটা, জেনে নিন অফার ডিটেইলস

খুব স্বাভাবিকভাবেই নতুন ফোন কিনে মনে আলাদাই খুশি পাওয়া যায়ে। আর ফোন কিনে ডেটা ফ্রি পাওয়া গেলে তো কথাই নেই। রেডমির পক্ষ থেকে ভারতীয় Redmi Note 14 5জি ফোনের 150GB পর্যন্ত বিনামূল্যে ডেটার জন্য Reliance Jio এর সঙ্গের হাত মেলানো হয়েছে। জিও এবং রেডমির এই ডিল অনুযায়ী স্মার্টফোন ইউজাররা মোট সোয়া এক বছর পর্যন্ত প্রতি মাসে 10GB 5G ডেটা পাবেন। নিচে এই ডিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: 6 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 14C 5G স্মার্টফোন, সস্তায় পাওয়া যাবে দারুণ স্পেসিফিকেশন

Redmi Note 14 এর ফ্রি Jio 5G ডেটা অফার

  • জিও ইউজাররা Redmi Note 14 ফোনে বিনামূল্যে 150GB Jio 5G ডেটা পেয়ে যাবেন।
  • এই অফার MyJio app এর মাধ্যমে ক্রেডিট হয়ে এডিশনাল ডেটা ভাউচার হিসেবে পাওয়া যাবে।
  • এই অফারের মাধ্যমে 150GB ডেটা মোট 15 ভাউচার হিসেবে দেওয়া হবে এবং একটি ভাউচারে 10GB ডেটা পাওয়া যাবে।
  • প্রতি মাসে Reliance Jio ইউজাররা 1 ভাউচার রিডিম করতে পারবে এবং বিনামূল্যে অতিরিক্ত 10GB ডেটা ব্যাবহার করতে পারবেন।

কিভাবে পাওয়া যাবে Redmi Note 14 এর ফ্রি Jio 5G ডেটা?

  • কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 5G ফোনের 150GB ডেটা শুধুমাত্র প্রিপেইড ইউজারদের দেওয়া হচ্ছে।
  • শর্তাবলী অনুযায়ী বিনামূল্যে ডেটা পাওয়ার জন্য Jio Prime মেম্বার হতে হবে।
  • প্রতি মাসে বিনামূল্যে 10GB 5G ডেটা পাওয়ার জন্য ইউজারদের জিও নাম্বারে 349 টাকার রিচার্জ করতে হবে।
  • এই স্কিম ডিসেম্বর ত্যহেকে শুরু হয়ে গেছে এবং 2025 সালের 31 মে পর্যন্ত জারি করা হয়েছে।

নোট: এই সিরিজের Redmi Note 14 5G ফোনটি ছাড়াও Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ 5G ফোনে ফ্রি ডেটা পাওয়া যাচ্ছে। এই অফার উপভোগ করার জন্য ফোনের প্রথম সিম রিলায়েন্স জিওর ব্যাবহার করতে হবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: 16GB RAM সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 4 স্মার্টফোন, গীকবেঞ্চে হল লিস্টেড

Redmi Note 14 5G এর দাম

  • 6GB RAM + 128GB Storage – 18,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 19,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 21,999 টাকা

ভারতীয় বাজারে Redmi Note 14 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এর 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 18,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ICICI এবং HDB ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে Redmi Note 14 5G ফোনটি কিনলে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Redmi Note 14 এর স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz AMOLED Display
  • MediaTek Dimensity 7025
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Rear Camera
  • 16MP Selfie Camera
  • 45W 5,110mAh Battery

ডিসপ্লে: Redmi Note 14 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2100নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Redmi Note 14 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi Note 14 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.96 ইঞ্চির সেন্সর সাইজ এবং এফ/1.59 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-600 OIS সেন্সর ও এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here