16GB RAM সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 4 স্মার্টফোন, গীকবেঞ্চে হল লিস্টেড

সম্প্রতি মিডিয়াটেক তাদের নতুন Dimensity 8400 প্রসেসর লঞ্চ করেছে। আশা করা হচ্ছে এই নতুন প্রসেসর সহ Redmi Turbo 4 এবং Realme Neo 7 SE স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগেই Turbo 4 ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। নিছে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Redmi Turbo 4 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • চীনের 3C সার্টিফিকেশন সাইটে একটি Xiaomi ফোন 24129RT7CC মডেল নাম্বার সহ দেখা দিয়েছিল। এই একই মডেল নাম্বার সহ একটি ফোন গীকবেঞ্চে দেখা লিস্টেড হয়েছে এবং এটিকে Redmi Turbo 4 বলে মনে করা হচ্ছে।
  • এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1642 এবং মাল্টি কোর টেস্টে 6056 পয়েন্ট পেয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 8400 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এতে সবকটিই Arm Cortex-A725 কোর থাকবে। এই প্রসেসরে 1x Arm Cortex-A725 3.25GHz, 1MB L2 ও 3x Arm Cortex-A725 3.0GHz পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 1.3GHz Arm Mali-G720 MC6 GPU যোগ করা হবে।
  • গীকবেঞ্চ অনুযায়ী আপকামিং Redmi Turbo 4 ফোনে 16GB RAM দেওয়া হতে পারে।
  • এই ফোনটি Android 15 OS সহ পেশ করা হবে। ফোনটি কোম্পানির HyperOS 2.0 কাস্টম স্কিনে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Redmi Turbo 4 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Turbo 4 ফোনে 6.67 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনটিতে MediaTek Dimensity 8400 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই আপকামিং ফোনে 16GB RAM এবং 512GB স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: লিক থেকে জানা গেছে এই ফোনে 50MP প্রাইমারি এবং 8MP সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 20MP সেলফি ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: আপকামিং Redmi Turbo 4 ফোনে 90W চার্জিং সহ 6,000mAh বা 6,550mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার এবং ডুয়েল স্পিকারের মতো বিভিন্ন ফিচার রয়েছে,

চীনে 2025 সালের জানুয়ারি মাসে Redmi Turbo 4 ফোনটি পেশ করা হতে পারে। তবে গ্লোবাল বাজারে এই ফোনটি POCO X7 Pro নামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here