স্যামসাং ফ্যানদের জন্য আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 14 জানুয়ারি স্যামসাং 2021 সালের তাদের সবচেয়ে বড় ইভেন্ট “Galaxy Unpacked” এর আয়োজন করেছে। এই ইভেন্টের মঞ্চে কোম্পানির লেটেস্ট ও পাওয়ারফুল স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি এস21’ টেক মঞ্চে পেশ করা হবে। এই সিরিজে Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus ও Samsung Galaxy S21 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। স্যামসাং ইন্ডিয়া এই গ্লোবাল ইভেন্টের সঙ্গে সঙ্গেই ভারতেও এই সিরিজ লঞ্চ করবে।
Samsung Galaxy S21 লঞ্চের জন্য ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট আগামীকাল 14 জানুয়ারি রাত 8টায় শুরু হবে। এই ইভেন্ট বিদেশে আয়োজিত হলেও যে কোনো দেশ থেকেই এটি লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই আগামীকাল ভারতে Samsung Galaxy S21 আসবে। লঞ্চ ইভেন্ট স্যামসাং ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে। এছাড়া কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্যামসাং ডট কম ও স্যামসাং নিউজরুম ইন্ডিয়াতে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। জানিয়ে রাখি এই ইভেন্ট চলাকালীন দর্শকদের কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে Samsung Galaxy S21 সিরিজ ছাড়া আরও 21টি আকর্ষণীয় স্যামসাং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।
Samsung Galaxy S21 Ultra
লিক অনুযায়ী Samsung Galaxy S21 Ultra তে 6.8 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হতে পারে যা 144 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। লিকে বলা হয়েছে ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে স্যামসাঙের ওয়ান ইউআই 3.0 তে কাজ করবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে দেওয়া রেয়ার ক্যামেরা সেটআপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে। একইভাবে Samsung Galaxy S21 Ultra তে সেলফি ও ভিডিও কলের জন্য 40 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
লিক হওয়া রেন্ডারে ফোনের ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেখা গেছে এবং সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের দিকে মাঝামাঝি পাঞ্চ হোল কাটআউট থাকবে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত। শোনা যাচ্ছে ফোনটির ডায়মেনশন 161.5 × 75.6 × 7.85 এমএম হবে এবং ফোনের সঙ্গে এস পেন দেওয়া হতে পারে। তবে এবার এই এস পেনের জন্য ফোনে কোনো অতিরিক্ত স্লট থাকবে না।
Samsung Galaxy S21
জানা গেছে কোম্পানি তাদের Samsung Galaxy S21 ফোনটি কোম্পানির নিজস্ব এক্সিনস 2100 চিপসেটের সঙ্গে লঞ্চ করবে। লঞ্চের পর থেকেই ভারতে এই সিরিজের ফোনগুলির প্রিবুকিং শুরু হয়ে যাবে এবং সেল শুরু হবে আগামী 29 জানুয়ারি। রিপোর্ট অনুযায়ী স্যামসাং এক্সক্লুসিভ স্টোরে এখন থেকেই 2,000 টাকা জমা দিয়ে সিরিজের যে কোনো স্মার্টফোন বুক করা যাচ্ছে। কয়েক দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ফোনটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড এফএইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে। উল্লেখ্য আগের একটি রিপোর্টে জানা গেছে এই ফোনের বক্সে চার্জার থাকবে না।
Samsung Galaxy S21 Plus
গীকবেঞ্চে Samsung Galaxy S21 Plus ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে দেখা গেছে। ওয়েবসাইটে ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে সার্টিফাইড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে অক্টাকোর প্রসেসর থাকবে এবং এটি দুটি মডেলে পেশ করা হবে। ফোনটির একটি মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 চিপসেটে রান করবে এবং দ্বিতীয় মডেলে এক্সিনস 2100 চিপসেট দেওয়া হবে।
লিক থেকে জানা গেছে Samsung Galaxy S21 Plus এ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। লিক অনুযায়ী এতে 6.7 ইঞ্চির এলটিপিএস ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যেতে পারে। এই ফোনটি 5জির পাশাপাশি ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.1 এর মতো ফিচারযুক্ত হবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,800 এমএএইচের ব্যাটারী থাকবে। শোনা যাচ্ছে Samsung Galaxy S21 Plus ফোনটি Phantom Silver, Phantom Black ও Phantom Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
