Home খবর Geely কোম্পানি পেশ করল বাথরুম, সোফা এবং ড্রয়িং রুম সহ অসাধারণ Electric Truck

Geely কোম্পানি পেশ করল বাথরুম, সোফা এবং ড্রয়িং রুম সহ অসাধারণ Electric Truck

Electric Car এবং Scooter এর পরে কমার্শিয়াল ব‍্যবহার করার জন্য ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড দেখে চীনের অটোমোবাইল নির্মাতা কোম্পানি Geely একটি ইলেকট্রিক সেমি-ট্রাক লঞ্চ করলো। এই ট্রাকটিকে কোম্পানি Homtruck নাম দিয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ট্রাকে ঘরের মতো সুবিধা পাওয়া যাবে। কিন্তু Geely এর কমার্শিয়াল ভেহিকেল গ্রুপ Faizron Auto 2024 এ এই ট্রাকটিকে সেল করা প্ল‍্যান করছে। আসুন আগে জেনে নেওয়া যাক এই ট্রাকে কি কি সুবিধা পাওয়া যাবে।

ট্রাকে সোফা, কিচেন এবং বাথরুমে‌র মতো সুবিধা পাওয়া যাবে

যদি ট্রাকটির ভেতরে পাওয়া সুবিধা গুলির কথা বলা হয়, তাহলে এতে শাওয়ার সহ টয়লেট, সিঙ্গেল বেড, রেফ্রিজারেটর, কিচেন এরিয়া এবং একটি ছোট ওয়াশিং মেশিন‌ও দেওয়া আছে। অর্থাৎ আপনি এটিকে চলমান ঘর‌ও বলতে পারেন। এই ট্রাকটির ইন্ডিয়াতে আসার আশা অনেকটাই কম।

আপনাকে বলে দিই যে Homtruck কে কোম্পানি দুটি পাওয়ার অপশন সহ পেশ করেছে। ট্রাকটিকে মেথানোল হাইব্রিড এবং পিওর ইলেকট্রিকে চালানো যাবে। মেথানোল চালিত ব‍্যাটারী এমন একটি টেকনিক, যেখানে Geely বিগত কয়েক বছর ধরে ইনভেস্ট করছে এবং কোম্পানি নিজের কিছু মডেলে এই পাওয়ার অপশন দিচ্ছে‌ও।

কোম্পানি জানিয়েছে যে Homtruck এর ব‍্যাটারী সোয়াপ‌ও করা যাবে, যার ফলে গ্রাহকদের চার্জিং হ‌ওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়া মার্সিডিজ এবং ওয়ারেন বাফে সাপোর্টের বিওয়াইডি‌ও নিজেদের ইলেকট্রিক ট্রাকের ঘোষণা করেছে।

Geely কমার্শিয়াল ভেহিকেল গ্রুপের সিইও মাইক ফেন বলেছেন যে 2023 এর মধ্যে তিনটি স্টেপে অটোনোমাস ড্রাইভিং শুরু করার প্ল‍্যানিং কোম্পানি করছে। আবার কোম্পানি আশা করছে যে 2026 এর মধ্যে আরো এডভান্স সিস্টেমের সাথে কিছু ভেহিকেল মার্কেটে নিয়ে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন