সবার আগে আমরাই খবর দিয়েছিলাম যে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনের জগতে নতুন সিরিজ আনতে চলেছে এবং এর নাম রাখা হবে ‘Galaxy F’ সিরিজ। এর কয়েক দিন পর সিরিজের প্রথম স্মার্টফোনের নাম জানা যায় এবং অবশেষে আজ ভারতে Samsung Galaxy F41 লঞ্চ করা হল। কোম্পানির একটি অনলাইন ইভেন্টে এই ফোনটি পেশ করা হয় যেখানে নেহা কক্কর, নীতি মোহন ও অপার শক্তি খুরানাসহ আরও কিছু সেলিব্রিটি উপস্থিত ছিলেন। চলুন দেখে নেওয়া যাক কোম্পানির এই নতুন সিরিজের প্রথম স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে।
আরও পড়ুন: লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে Qualcomm লঞ্চ করবে তাদের গেমিং স্মার্টফোন
স্যামসাঙের এই নতুন ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এছাড়াও স্যামসাং ডট কম ইন্ডিয়া স্টোর ও কিছু রিটেইল স্টোরে ফোনটি বেচা হবে। আগামী 16 অক্টোবর থেকে 16,999 টাকা প্রাথমিক দামে ফোনটি সেল করা হবে।

ডিজাইন
আগেই বলে রাখি ডিজাইনের দিক থেকে এই ফোনে খুব একটা নতুনত্ব দেখা যাবে না, আগে ‘গ্যালাক্সি এম’ সিরিজের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন লক্ষ করা গেছে। তবে Samsung Galaxy F41 কিছুটা পাতলা ও হালকা। এই ফোনেও কার্ভড ব্যাক প্যানেল আছে, উপরন্তু পাতলা বডি হওয়ার ফলে গ্ৰিপের সুবিধা হবে। এছাড়া রঙের ক্ষেত্রে কিছু নতুন আছে। তবে আনেকটা গ্যালাক্সি এম31 এর মতো এই ফোনে পলিকার্বনেটের বডি ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ডিসপ্লে
Samsung Galaxy F41 এ 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে Super AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে যা দুর্দান্ত এক্সপেরিয়েন্সের জন্য সুপ্রসিদ্ধ। ফ্রন্ট প্যানেলে ইনফিনিটি ইউ অর্থাৎ ডিসপ্লের ওপর দিকে সেলফি ক্যামেরাসহ ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে যার প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। বাকি দুটি সেন্সর যথাক্রমে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা বোকে এফেক্ট ও 4কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
আরও পড়ুন: 13MP ট্রিপল ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO A15, জেনে নিন কবে লঞ্চ
হার্ডওয়্যার
এই ফোনটি স্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেটে রান করে এবং এতে কর্টেক্স এ73 আর্কিটেকচারের 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ব্যাটারী
কোম্পানির গ্যালাক্সি এম সিরিজের মতোই Samsung Galaxy F41 এও বড় ব্যাটারী আছে। এই ফোনে 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং মজার বিষয় হলো এই চার্জার ফোনের সঙ্গেই দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে 4GB র্যামযুক্ত LG W31, লিস্টেড হল ওয়েবসাইটে
কানেক্টিভিটি
ডুয়েল সিমযুক্ত এই ফোনটি 4জি সাপোর্ট করে। এছাড়াও এতে Wi-Fi, Bluetooth ও Hotspot এর মতো বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
দাম
ভারতে Samsung Galaxy F41 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টটি 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরিসহ 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 17,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং এতে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনটি Fusion Green, Fusion Black ও Fusion Blue কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে ফোনটি কিনলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











