চলতি সময়ে বেশিরভাগ দর্শক ঘরে বসে OTT প্ল্যাটফর্মে ফিল্ম সহ ওয়েব সিরিজ দেখতেও পছন্দ করে। এই কারণেই Netflix, Amazon Prime Video, Hotstar এবং Sony Liv-এর মত বহু জনপ্রিয় OTT প্ল্যাটফর্মে একের পর এক অরিজিন্যাল Web Series রিলিজ করা হচ্ছে। এই সিরিজ গুলির মধ্যে কিছু Best Hindi Web Series আপনি আপনার ফ্যামিলির সাথে ঘরে বসে দেখে উপভোগ করতে পারবেন। এই ওয়েবসিরিজ গুলিতে মধ্যবিত্ত পরিবারে হওয়া নানা ঘটনাকে দেখানো হয়েছে। আপনি যদি মিডিল ক্লাস অথবা আপার মিডিল ক্লাস Family-এর হয়ে থাকেন তাহলে এই সিরিজ গুলি দেখে নিজের সাথে ঠিক কানেক্ট করতে পারবেন। এই আর্টিকেলের মাধ্যমে দেখে নেওয়া যাক 5টি পরিবারের উপর আধারিত ওয়েব সিরিজের সম্পর্কে বিস্তারিত।
Gullak
গুল্লাক সিরিজটির এখনও পর্যন্ত তিনটি সিজন রিলিজ হয়েছে এবং তিনটি সিজনই দর্শকদের খুব পছন্দ হয়েছে। এই সিরিজে একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনী দেখানো হয়েছে, যেখানে বাবা মা এবং তাদের দুটি সন্তানকে দেখানো হয়েছে। আপনিও এই সিরিজটি দেখলে তাহলে আপনারও কিছু পুরনো স্মৃতি মনে পরে যাবে। ঘরের লক্ষীর ঘট সহ এই সিরিজে পরিবারের বহু ছোটো বড়ো ঘটনাকে দেখানো হয়েছে। সিরিজের তিনটি সিজনই Sony Liv-এ স্ট্রিম করা যেতে পারে।
Ye Meri Family
Ye Meri Family-এর দুটি সিজন রিলিজ হয়ে গেছে, এই সিজন দুটি Disney plus Hotstar, TVF প্লে, Netflix’s এবং ইউটিউবে দেখা যেতে পারে। এই সিরিজে 90 দশক দেখানো হয়েছে। এই সিরিজে দেখানো হয়েছে, যে কিভাবে বাচ্চারা গরমের ছুটি থেকে শুরু করে টিউশন টিচারের বোকা এবং তারপরে বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্ত গুলিকে দেখানো হয়েছে। এই সিরিজটি আপনার ছেলেবেলার স্মৃতি মনে করিয়ে দেবে।
Home Shanti
আপনার যদি Gullak Season 3-এর মিত্র পরিবার পছন্দ হয়ে থাকে, তাহলে কিছু দিন আগে Disney plus Hotstar-এ রিলিজ হওয়া হোম শান্তি পরিবারের যোশী পরিবারও আপনার পছন্দ হবে। এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে, যে একটি মধ্যবিত্ত পরিবারের কাছে তাদের বাড়ি কতটা গুরুত্বপূর্ণ এবং সেটিকে তৈরি করতে তারা কি কি করে। এই সিরিজে সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাহভাকে অভিনয় করতে দেখা গেছে।
Home
Home সিরিজটিকে ফ্রিতে জিও সিনেমায় দেখা যেতে পারে। এই ওয়েব সিরিজে এক ভারতীয় পরিবারের বহু খুশির মুহূর্ত দেখানো হয়েছে। জিও সিনেমা ছাড়া এই সিরিজটিকে আল্ট বালাজি প্ল্যাটফর্মে স্ট্রিম করা যেতে পারে। সিরিজে অন্নু কাপুর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
The Aam Aadmi Family
এই সিরিজের নাম শুনেই বোঝা যাচ্ছে, যে এটি একটি সাধারণ মানুষের পরিবারের উপর আধারিত করে নির্মিত। ‘দি আম আদমি ফ্যামিলি’ এই সিরিজের নামটি সম্পূর্ণ ভাবে জাস্টিফাই করে। এই সিরিজে মিডিল ক্লাস পরিবারের কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এই সিরিজের দুটি সিজন রিলিজ হয়ে গেছে, সিজন গুলি MX Player-এ দেখা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









