আল্লু অর্জুনের সুপারহিট ছবি Pushpa এর পর, RRR এবং KGF চ্যাপ্টার 2, সাউথ মুভিকে দক্ষিণ ভারতের সীমানার বাইরে নিয়ে সারা ভারতে জনপ্রিয় করে তুলেছে। বলিউড যখন মানুষকে সিনেমাহলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন দক্ষিণ ভারতীয় সিনেমা গুলি সিনেমা হলের বাইরে হাউসফুল-এর বোর্ড টাঙিয়েছে। দক্ষিণ ভারতীয় ছবির সাফল্য গোটা বলিউডের উপর রাজত্ব বিস্তার করছে। দর্শকদের মতে, দক্ষিণ ভারতীয় ছবির রিমেক করেই বলিউড বেঁচে আছে। শাহিদ কাপুরের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা Jersey ও তেলেগু তারকা Nani এর ছবির রিমেক। এটাও ঠিক যে আজকাল বলিউডের বেশিরভাগ হিট ছবিই সাউথের কপি, কিন্তু আজকের এই পোস্টে আপনাদের বলিউডের এমন কিছু সুপারহিট হিন্দি ছবির কথা বলবো যেগুলো কপি করেTollywood এ রিমেক করা হয়েছে।
3 Idiot
All is well… বলিউডের অন্যতম সেরা সিনেমা 3 Idiot দেখেনি এমন সিনেমা প্রেমীর সংখ্যা বিরল। চেতন ভগতের উপন্যাস এবং রাজকুমার হিরানি দ্বারা নির্মিত, এই ছবিটি আসলে একটি মাস্টারপিস হিসাবে প্রকাশিত হয়েছিল, যা দর্শকদের অনেক হাসিয়েছিল এবং একইসঙ্গে কাঁদিয়েছিল। হিন্দি ছবি 3 Idiot যা 2009 সালে বলিউডে মুক্তি পেয়েছিল, 2012 সালে তামিল ভাষায় Nanban (নানবান) নামে মুক্তি পেয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে Nanban ও দুর্দান্ত হিট হয়েছিল।
তামিল সিনেমা Nanban OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar এ আপনারা দেখতে পাবেন। 3 Idiot ও Netflix এবং Amazon Prime ভিডিও উভয় OTT প্ল্যাটফর্মেই দেখতে পাবেন।
Pink
Taapsee Pannu বরাবরই ভিন্ন ভিন্ন ভূমিকায় নিজেকে ফুটিয়ে তোলে। বলিউডে কাজ করার পাশাপাশি, তিনি টলিউডেও সক্রিয় এবং অনেক দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তাপসি বলিউডের সম্রাট অমিতাভ বচ্চনের সাথে 2016 সালে ‘Pink’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন, এই ছবিটিও হিট হয়েছিল। 2019 সালে তামিল ভাষায় প্রকাশিত হয়েছিল এর রিমেক, যার নাম ছিল Nerkonda Paarvai। ছবিটি দক্ষিণে বেশ জনপ্রিয় হয়েছিল যেখানে Ajith Kumar অমিতাভের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং Shraddha Srinath তাপসীর চরিত্রে অভিনয় করেছিলেন।
Nerkonda Paarvai সিনেমাটি আপনারা Zee5 OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন এবং হিন্দি মুভি Pink আপনারা Disney+ Hotstar-এ দেখতে পাবেন।
OMG: Oh My God!
একজন নাস্তিকের মাধ্যমে ঈশ্বরের নামে ব্যবসা করা কিছু ভন্ড মানুষ আসল মুখোশ বের করাই ছিল এই সিনেমার কাহিনি। গুরুতর সমস্যা গুলোকে খুব হালকা চালে উপস্থাপন করা হয়েছিল এই সিনেমায়, যা দর্শকদের মনে দাগ কেটেছিল। পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের জুটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। 2012 সালে মুক্তি পাওয়া এই হিন্দি সিনেমাটিও তামিল ভাষায় রিমেক করা হয়। 2015 সালে ‘Gopala Gopala’ নামে মুক্তি পেয়েছিল সেই সিনেমা, যেখানে Duggubati Venkatesh এবং Pawan Kalyan এর জুটি সুপারহিট ছিল। ছবিটি তৈরি করতে যা খরচ হয়েছিল, তার থেকে 5 গুণ বেশি আয় করেছিল।
OTT প্ল্যাটফর্ম ‘JioCinema‘-এ হিন্দি OMG – O My God এবং দক্ষিণের Gopala Gopala এই দুটি সিনেমাই দেখা যাবে।
Andhadhun
আয়ুষ্মান খুরানা, টাবু এবং রাধিকা আপ্তে অভিনীত এই হিন্দি বলিউড সিনেমাটি 2018 সালে মুক্তি পেয়েছিল। প্রায় 35 কোটির বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিসে প্রায় 450 কোটি আয় করেছে। এই সিনেমার সাফল্যের পর, 2021 সালে তেলেগুতে এই ফিল্মটি Maestro (মায়েস্ট্রো) নামে মুক্তি পেয়েছিল এবং মালয়ালম ভাষায় এই মুভিটি Bhramam (ভ্রমম) নামে মুক্তি পেয়েছিল। মজার ব্যাপার হল এই দুটি সাউথ সিনেমাও সুপার হিট হয়েছে।
Andhadhun সিনেমাটি আপনারা Netflix এ দেখতে পারবেন, অন্যদিকে সাউথের দুটি সিনেমা Disney+ Hotstar এ দেখতে পারবেন।
A Wednesday
2008 সালে মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম থ্রিলার সিনেমাটি শুধুমাত্র দর্শকদের সাধুবাদই অর্জন করেনি, একই সাথে সমালোচকদেরও আকৃষ্ট করেছিল। এই সিনেমাটির একটি রিমেকও দক্ষিণে তৈরি করা হয়েছিল যা Unnaipol Oruvan নামে এসেছিল। নীরজ পান্ডে হিন্দি ছবিটির পরিচালনা করেছিলেন, এবং তিনি কমল হাসানের সাথে সাউথের সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন।
A Wednesday Netflix-এ আপনারা দেখতে পাবেন এবং Unnapol Oruvan YouTube-এ ফ্রি তে দেখা যাবে।
এই সব সিনেমাগুলো ছাড়াও Munna Bhai M.B.B.S , Love Aaj Kal, Delhi Belly, Jab we Met এবং Jolly L.L.B সহ একাধিক হিন্দি সিনেমা তামিল, তেলেগু এবং মালায়লামে রিমেক করা হয়েছে এবং সেগুলো দক্ষিণে সুপার হিটও হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
