জিবি র‍্যাম ওয়ালা অনার 10 এই মাসেই ভারতে লঞ্চ হবে, এক্সক্লুসিভ সেল চলবে ফ্লিপকার্টে

কয়েক দিন আগে আমরা একটি খবর প্রকাশ করি, টেক কোম্পানি অনার তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন অনার 10 ভারতে লঞ্চ করতে চলেছে এবং তা শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। অনার নিজে ঘোষণা করেছে এই মাসেই অনার 10 ভারতে লঞ্চ হবে এবং ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেল চলবে।

কোম্পানি প্রেস কনফারেন্সে এই মাসে লঞ্চের কথা ঘোষণা করে। তবে লঞ্চের সঠিক তারিখ এখনো জানায়নি। এবং স্পেসিফিকেশন সম্পর্কেও কোনো খবর নেই। কিন্তু আশা করা যায় আগামী 15ই মে লঞ্চ হবে।

আগামী 15ই মে লন্ডনে অনার কোম্পানির একটি ইভেন্ট আছে।এবং হয়তো এই ইভেন্টের মঞ্চেই অনার 10 আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে। তবে ফ্লিপকার্টে কবে থেকে পাওয়া যাবে বা এই ফোনটির দাম কত হবে তা এখনো জানা যায়নি।

নতুন ডিসপ্লেযুক্ত নোকিয়া এক্সের ভিডিও লিক হল, লঞ্চ হবে 16ই মে</strong>

অনার 10 অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এবং এর সামনে এবং পেছনে গ্লাস প‍্যানেল আছে। ফোনটিতে 1080 × 2280 পিক্সেল রেজল্যুশন যুক্ত ফুল এইচডি এবং বেজল লেস ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। এতে ইমোশন ইউআই 8 1 যুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অরিও আছে। এতে 2.36 গিগাহার্টসের এ73 অক্টাকোর প্রসেসরের সঙ্গে কিরিন 970 চিপসেট ব‍্যবহার করা হয়েছে।

শাওমি “এস” সিরিজের টিজার বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ফোন

কোম্পানি 4 জিবি র‍্যাম এবং 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যাম এবং 128 জিবি মেমরির দুটি মডেল লঞ্চ করবে। ফোটোগ্রাফির জন্য 20 মেগাপিক্সেল ও 24 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা এবং সেলফির জন্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে যা এআই 2.0 টেকনিক যুক্ত। ডুয়েল সিম, 4জি ভোলটিই সাপোর্টের সঙ্গে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here