লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor Magic 8 এবং Magic 8 Pro স্মার্টফোনের শক্তিশালী স্পেসিফিকেশন

চীনের বাজারে Honor তাদের নতুন Magic 8 সিরিজ লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি 15 অক্টোবর লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই সিরিজে Honor Magic 8 এবং Honor Magic 8 Pro নামে মডেলদুটি পেশ করা হবে। এটি কোম্পানির প্রথম Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোন হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই লেটেস্ট লিকের মাধ্যমে ফোনদুটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 8 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

ভ্যানিলা মডেল Honor Magic 8 ফোনটিতে 6.58 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি চার্জ করার জন্য 90W ওয়ার্ড চার্জিং ফিচার থাকতে পারে। অন্যদিকে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে না বলে মনে করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Honor Magic 8 ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে একটি রেড মেপল কালার সেন্সরও থাকতে পারে, এটি স্পেকট্রাল-কালার ইমেজিং ফিচারের মাধ্যমে ছবির কালার অ্যাকিউরেসি আরও উন্নত করতে পারে। একইভাবে ফোনের ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। আপকামিং ফোনটি ব্ল্যাক, হোয়াইট, লাইট ব্লু এবং গোল্ড কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

এই সিরিজের Honor Magic 8 Pro ফোনটিতে 6.71 ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বড় অর্থাৎ 7,200mAh ব্যাটারি এবং চার্জ করার জন্য 120W ওয়ার্ড এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Honor Magic 8 Pro ফোনটিতে ভ্যানিলা মডেলের মতো ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 50MP + 50MP + 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং রেড মেপল সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটির ওজন প্রায় 222 গ্রাম বলে জানা গেছে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হতে পারে, তবে গোল্ড ভেরিয়েন্ট সম্পর্কে এখনও পর্যন্ত তথ্য জানানো হয়নি।

চীনের বাজারে Honor Magic 8 সিরিজ লঞ্চের পর আপকামিং প্রিমিয়াম Xiaomi 16 সিরিজ, OnePlus 15 এবং Vivo X300 সিরিজের প্রতিযোগী হয়ে উঠতে পারে। যদি লিক হওয়া তথ্য সঠিক হয়, তবে একটি দারুণ অপশন লঞ্চ হতে চলেছে।

যারা ফটোগ্রাফি, ভিডিও কন্টেন্ট এবং বড় ব্যাটারি ফোন পছন্দ করেন, তাদের জন্য Honor Magic 8 এবং Magic 8 Pro ফোনটি একটি দারুণ অপশন হতে চলেছে। তাই এমন একটি ফোন কিনতে চাইলে ইউজারদের অপেক্ষা করতে হবে। Honor Magic 8 সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here