Honor তাদের আপকামিং Magic সিরিজের Honor Magic 9 স্মার্টফোনের দাম শেয়ার করেছে। আগামী 28 সেপ্টেম্বর কোম্পানির সিরিজটি লঞ্চ করা হবে। লঞ্চের কিছুদিন আগেই Honor এর CEO Li Jian আপকামিং Magic 9 ফোনের দাম সংক্রান্ত ডিটেইলস শেয়ার করেছে। জানিয়ে রাখি ফোনটিতে একাধিক নতুন টেকনোলোজি ফিচার এবং হার্ডওয়্যার আপগ্রেড দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 9 ফোনের দামের ডিটেইলস সম্পর্কে।
Honor Magic 9 ফোনের দাম (চীন)
চীনের বাজারে Honor Magic 9 ফোনের প্রাথমিক দাম 6,499 ইউয়ান রাখা হবে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 92,923 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে Magic সিরিজের দশম বর্ষপূর্তি উপলক্ষে ফোনের জন্য একটি স্পেশাল প্রাইস পেশ করা হয়েছে। এই অফারে Magic 9 ফোনটি 5,999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 85,774 টাকা দামে কেনা যাবে।
28 সেপ্টেম্বর লঞ্চ হবে Honor Magic 9
Honor এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 28 সেপ্টেম্বর Magic 9 সিরিজ চীনের বাজারে লঞ্চ করা হবে। আগস্ট মাসে কোম্পানির Robot Phone লঞ্চ ইভেন্টের পর এই তারিখ জানানো হয়েছিল। এরপর থেকে কোম্পানি তাদের আপকামিং ফোনের ডিজাইন এবং বেশকিছু ফিচার সংক্রান্ত ডিটেইলস শেয়ার করেছে।
আগেই কোম্পানির পক্ষ থেকে Magic 9 সিরিজের রেয়ার ক্যামেরা ডিজাইন সম্পর্কে জানানো হয়েছিল। ফোনের সঙ্গে 500mm টেলিফটো এক্সন্টেডার লঞ্চ করা হয়েছে। Honor তাদের Magic 9 Pro Max, Magic 9 এবং Magic 9 Super Edition ফোনের স্টোরেজ বিকল্প এবং কালার অপশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে।
Honor Magic 9 ফোনটি Yellow Rice, Olive Green, Morning White এবং Curtain Black কালার অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশনে সেল করা হবে।
Honor Magic 9 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
Honor Magic 9 সিরিজের পারফরমেন্সের জন্য Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে কোম্পানির ইন-হাউস H1 চিপ থাকবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী Magic 9 Super Edition ফোনটিতে বিল্ট ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হতে পারে। ফলে এই ফিচার দীর্ঘক্ষণ পর্যন্ত হেভি গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্যে করবে। আপকামিং ফোনে এই ফিচার দেওয়া হলে ইউজাররা অসাধারন এক্সপেরিয়েন্স পাবেন।
আগের লিক স্পেসিফিকেশন অনুযায়ী Magic 9 ফোনটিতে 6.37-ইঞ্চির 1.5K LTPS ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2664 x 1236 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে।
Honor Magic 9 ফোনটিতে 55MP f/2.0 স্কোয়ার-ফরম্যাট সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই প্রথম কোনো Android স্মার্টফোনে 55MP স্কোয়ার সেলফি ক্যামেরা থাকতে পারে।
Honor Magic 9 ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ক্ষেত্রেও বড় পরিবর্তন করা হতে পারে। এই ফোনে হরাইজেন্টাল লার্জ-ম্যাট্রিক্স ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। ফোনটিতে f/1.9 অ্যাপার্চারযুক্ত 200MP 1/1.4-ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এই পেরিস্কোপ সেন্সরের সাইজ 1/1.56-ইঞ্চি এবং এতে 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। Honor Magic 9 ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68, IP69 ও IP69K রেটিং, ডেডিকেটেড AI বাটন এবং আলাদা শাটার বাটন থাকবে বলে জানা গেছে।










