Home খবর Dimensity 800U 5G চিপসেট, 64MP কোয়াড ক‍্যামেরা ও 66W র‍্যাপিড চার্জের সঙ্গে লঞ্চ হল Honor Play 5

Dimensity 800U 5G চিপসেট, 64MP কোয়াড ক‍্যামেরা ও 66W র‍্যাপিড চার্জের সঙ্গে লঞ্চ হল Honor Play 5

দীর্ঘদিনের কানাঘুষোর পর অবশেষে চীনে Honor Play 5 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকে অনারের এই মিড রেঞ্জ স্মার্টফোনটি অনেকটা Huawei Nova 8 SE এর মতো। জানিয়ে রাখি গত বছর নভেম্বর মাসে হুয়াই এই ফোনটি লঞ্চ করেছিল। এদিকে অনারের Honor Play 5 ফোনটি সম্পর্কেও অনেক দিন ধরেই বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছিল। চলুন জেনে নেওয়া যাক ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor Play 5

কোম্পানির পক্ষ থেকে তাদের Honor Play 5 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ওএল‌ইডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 85.17% এবং পিক্সেল ডেনসিটি 403 পিপিআই। এই ফোনটির ডায়মেনশন 161.6 × 74.8 × 7.9 এম‌এম এবং ওজন 179 গ্ৰাম।

এই ফোনে ম‍্যাজিক ইউআই সহ অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম রয়েছে। Honor Play 5 ফোনটি।অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালি-জি57 এমসি3 জিপিইউ আছে। এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Honor Play 5 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 10x ডিজিটাল জুম সাপোর্টেড এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Honor Play 5 ফোনটি 5জি এবং 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য Honor Play 5 ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি ভোএলটিই, 5জি, ওয়াইফাই 802.11 এ/এসি/বি/জি/এন, ব্লুটুথ 5.1, জিপিএস / এ-জিপিএস, গ্লোনাস, এন‌এফসি, ওটিজি ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,800 এম‌‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

দাম

আগেই জানিয়েছি কোম্পানি তাদের Honor Play 5 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর মধ্যে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,099 ইউয়ান (প্রায় 23,800 টাকা)। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 2,299 ইউয়ান (প্রায় 26,126 টাকা) দামে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে Honor Play 5 ফোনটি টাইটেনিয়াম সিলভার, মিডনাইট ব্ল‍্যাক ও আইসল‍্যান্ডিক ফ‍্যান্টাসি কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন