Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন Honor Power 5G Phone, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন Honor Power 5G Phone, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি প্রচলন বেড়েই চলেছে। সম্প্রতি 7,300mAh ব্যাটারি সহ স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছিল, এবার Honor চীনে তাদের 8,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনে শক্তিশালী ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর, 12GB RAM, 50এমপি ওআইএস ক্যামেরা এবং 1.5কে স্ক্রিন দেওয়া হয়েছে।

Honor Power এর দাম

Honor Power ফোনটির 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 23,299 টাকা রাখা হয়েছে। এই ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 2199 ইউয়ান অর্থাৎ প্রায় 25,659 টাকা এবং 512GB স্টোরেজ অপশন 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 29,159 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে Honor Power ফোনটি Snow White, Phantom Night Black এবং Desert Gold এর মতো কালার অপশনে সেল করা হবে।

Honor Power এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Honor Power ফোনটিতে 2700 × 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 4000 নিটস পিক ব্রাইটনেস এবং 3840Hz পিডব্লিউএম ডিমিং সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

প্রসেসর

Honor Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং MagicOS 9.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Honor Power ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য Adreno 720 GPU রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Honor Power 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.95 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Power 5G ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 8,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে 25 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।

অন্যান্য ফিচার

Honor Power 5G ফোনটিতে Wi-Fi 7 এবং Bluetooth 5.3 সহ NFC ফিচার রয়েছে। ফোনটিতে স্টিরিও স্পিকার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি রেটিং দেওয়া হয়েছে।