Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আবারও Honor তাদের মিড বাজেটে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে নতুন Honor X70 ফোনটি চীনে লঞ্চ করতে পারে। এটি আগের Honor X60 মডেলের সাক্সেসার হতে চলেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আগেই আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছিল। নিচে এই ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X70 এর স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Honor X70 ফোনটির কোডনেম “Martin” রাখা হয়েছে। এই ফোনটিতে পাওয়ারফুল ফিচার দেওয়া হতে পারে।

Honor X70 এর ডিজাইন ও কালার অপশন (লিক)

আপকামিং Honor X70 ফোনটির ডিজাইন ব্র্যান্ডের লঞ্চ হওয়া X-সিরিজের মতো হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি স্লিম এবং অত্যন্ত হালকা ডিজাইনে লঞ্চ করা হতে পারে। তবে ফোনটি আগের মডেলের তুলনায় ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে Moon Shadow White, Bamboo Blue এবং Phantom Night Black এর মতো কালার অপশন থাকতে পারে।

Honor X70 এর লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত Honor এর পক্ষ থেকে Honor X70 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে লিক অনুযায়ী জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি, উপরোক্ত সমস্ত ডিটেইলস লিক থেকে পাওয়া গেছে। তাই যতদিন না কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হচ্ছে, ততদিন এইসব তথ্যগুলিকে শুধুমাত্র ধারণা বলেই মনে করা হচ্ছে।