গত মাসে অনার গ্লোবাল মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন Honor X7e 5G লঞ্চ করেছিল। এবার এই সিরিজের পরিধি বিস্তার করে কোম্পানি Honor X7e Plus 5G নামের আরেকটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কাতারের বাজারে এই ফোনটি 8100mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর সহ সেল করা হবে। এছাড়াও এই ফোনে ডেডিকেটেড AI বাটন রয়েছে, যা সিঙ্গেল ট্যাপে বিভিন্ন এআই ফিচার অ্যাক্সেস করতে সক্ষম।
Honor X7e Plus 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X7e Plus 5G ফোনে 8100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Honor X7e Plus 5G ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU দেওয়া হয়েছে।
এই ফোনে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। Honor X7e Plus 5G ফোনের পাঞ্চ হোল স্ক্রিন TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1020nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Dynamic Dimming ও Eye Comfort মোড রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর কম চাপ পড়বে।
Honor X7e Plus 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 8X Digital zoom ও f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এই ফোনে SGS সার্টিফাইড ডিউরেবল বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor X7e Plus 5G ফোনটি 2.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। IP68+IP69+IP69K রেটিঙের দৌলতে ফোনটি জল ও ধূলো থেকে সুরক্ষিত থাকবে। কোম্পানি জানিয়েছে ফোনটি 85 ডিগ্রি গরম জলে পড়ে গেলেও অনায়াসে ব্যাবহার করা যাবে।
Honor X7e Plus 5G ফোনের সাহায্যে Underwater Photography করা যাবে। এই ফোনের স্ক্রিনে জল পড়লেও কাজ করতে কোনো সমস্যা হবে না। এই ফোনে একটি AI বাটন দেওয়া হয়েছে। এই বাটন একবার প্রেস করে Circle to Search সহ বিভিন্ন AI ফিচার অ্যাক্সেস করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ওয়াইফাই ও ব্লুটুথ সহ NFC ফিচার যোগ করা হয়েছে।
Honor X7e Plus 5G ফোনের দাম
কাতারে Honor X7e Plus 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে QAR 999 অর্থাৎ প্রায় 26,350 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage সহ টপ মডেল QAR 1099 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 29,000 টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Desert Gold, Velvet Black ও Meteor Silver কালার অপশনে সেল করা হবে।
