Home টপ সংগ্রহ জেনে নিন Find My Device এর সুবিধা, এটি সব স্মার্টফোনের জন্যই প্রয়োজনীয় একটি অ্যাপ

জেনে নিন Find My Device এর সুবিধা, এটি সব স্মার্টফোনের জন্যই প্রয়োজনীয় একটি অ্যাপ

Highlights

আপনার মোবাইল ফোনে আপনার সম্পর্কে এমন অনেক তথ্য আছে, যেগুলো হয়তো অনেকেই জানেনা। কি তাইতো? আমাদের ফোনে ব্যক্তিগত ফাইল, ফটো, ডেটা এবং মেসেজ থেকে শুরু করে ব্যাঙ্কিং এবং ফিনান্সের বিশদ সমস্ত কিছু ফোনে উপস্থিত থাকে।তাই স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে দুশ্চিন্তা ও ভয় অন্য মাত্রায় পৌঁছে যায়। এই অবস্থায় ‘Find My Device’ হল সবচেয়ে দরকারী পরিষেবা যা সব অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যায়। এই পোস্টে আপনাদের ‘Find My Device’-এর ফিচার এবং সুবিধাগুলি জানানো হল। আরও পড়ুন: Tecno আনতে চলেছে Spark 10, 10C, Spark 10 5G এবং Spark 10 Pro নামের 4টি নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Find My Device কি

Find My Device হল একটি Google App যা ফোন এবং স্মার্ট ডিভাইসের জন্য নির্মাণ করা হয়েছে। এই অ্যাপটি Google Play Store-এ উপলব্ধ যা ডিভাইসগুলিতে রিমোট অ্যাক্সেস প্রদান করে। এই অ্যাপটি বিশেষ করে ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেটির অবস্থান জানার জন্য, ফোনটিকে সম্পূর্ণরূপে লক করতে বা এতে উপস্থিত ডেটা ডিলিট জন্য কাজ করে।

Find My Device এর মাধ্যমে আপনার চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোনে SOS মেসেজ পাঠানো যেতে পারে এবং ফোনের ডিসপ্লেতে কাস্টমাইজ নোটিফিকেশন মেসেজও পাঠানো যেতে পারে যা আপনার অনুমতি ছাড়া কেউ সরাতে পারবে না। এই Google অ্যাপটি অ্যান্ড্রয়েড OS বেসড মোবাইল ফোনের পাশাপাশি ট্যাবলেট এবং স্মার্টওয়াচগুলিতে ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে।

কিভাবে ব্যবহার করবেন Find My Device?

Find My Device এর সুবিধা নেওয়ার জন্য এই অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করে, আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ইনস্টল করার পরে, আপনাকে আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপে লগইন করতে হবে। অ্যাকাউন্ট লগইনের পাশাপাশি এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি অ্যাপ্লিকেশনটিকে লোকেশন, ইন্টারনেট, কল লগ ইত্যাদি অ্যাক্সেসও দিচ্ছেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে Find My Device অ্যাপটি আপনাকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে হবে। অ্যাপে সেই Gmail অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে যেই অ্যাকাউন্টটি হারিয়ে যাওয়া ফোনে দেওয়া হয়েছিল। লগইন করার সাথে সাথেই আপনার হারিয়ে যাওয়া ফোনের ডিটেইলস চলে আসবে। যেখানে ফোনের নাম, এর লাস্ট লোকেশন, ব্যাটারি পার্সেন্ট এবং কানেক্টেড নেটওয়ার্ক দেখানো হবে।

Find My Device এর সুবিধা

  1. Play Sound
  2. Secure Device
  3. Erase Device

Play Sound

Find My Device তিনটি উপায়ে ইউজারদের জন্য উপকারী প্রমাণিত হয়। প্রথম অপশনটি তখন সবচেয়ে কার্যকর যখন আপনি ফোনটি বাড়িতে বা অফিসে কোথাও রেখে ভুলে যান এবং এটি সাইলেন্ট মোডে থাকে। এই অবস্থায় খোঁজাখুঁজি করেও যদি ফোন না পাওয়া যায়, তাহলে ‘Play Sound’ এর সুবিধা পাওয়া যায়।

অ্যাপে Play Sound অপশনে ক্লিক করা মাত্রই আপনার ফোন বাজতে শুরু করবে। এটি একটি লাউড নোটিফিকেশন মিউজিক হবে যা একটানা বাজবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও এই সাউন্ড কাজ করবে, যা ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে। আরও পড়ুন: 12GB RAM সহ ভারতে 6 এপ্রিল লঞ্চ হবে Poco F5 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Secure Device

বাইরের কোন ব্যক্তি যাতে আপনার ফোনের কোনও ফিচার অ্যাক্সেস করতে না পারে সেইজন্য Find My Device-এর এই দ্বিতীয় অপশনটি অনেক কাজে আসে। শুধু তাই নয়, এই অপশনের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের ডিসপ্লেতে এমন একটি মেসেজ পাঠাতে পারবেন, যা ক্রমাগত স্ক্রিনের উপরে একটি ওয়ালপেপারের মতো প্রদর্শিত হবে এবং কেউ এটি সরাতে পারবে না।

মেসেজের পাশাপাশি, আপনি সেই মোবাইল ডিসপ্লেতে আপনার ফোন নম্বরও রাখতে পারেন। এখানে সবথেকে ভালো বিষয়টি হল চুরি হওয়া ফোনের স্ক্রিনে আপনার নম্বরই নয় বরং একটি কলিং বাটন দেখা যাবে, যেটি প্রেস করলে আপনি যে নম্বরে মেসেজ করেছেন সেই নম্বরে কল চলে যাবে। Find My Device-এর এই অপশনে মেসেজ পাঠানোর সাথে সাথেই ফোনটি লক হয়ে যাবে এবং এর কোনো ফিচারই কাজ করবে না।

Erase Device

যেমনটা নাম অনুসারেই বোঝা যাচ্ছে যে এই অপশনটি আপনার চুরি হওয়া ফোনের সমস্ত ডেটা ডিলিট করে ফেলবে, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ফরম্যাট করে দেবে। এই অপশনটি শুধুমাত্র তখনই উপকারী হবে যখন আপনি আপনার ফোনটি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিতে বাধ্য হবেন। কারণ আপনি একবার ডিভাইসটি ফরম্যাট করে ফেললে, ইমেল আইডি এবং Find My Device ডেটা সহ সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন: OPPO Find X6 সিরিজের সঙ্গেই লঞ্চ হবে OPPO Pad 2 এবং OPPO Enco Free3, ডিজাইন এবং অ্যাক্সেসরিজ হল টিজ

অ্যাপ ডেটা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফোন ট্র্যাকও করতে পারবেন না। Find My Device-এর এই অপশনটি আপনার ডেটা অপব্যবহার থেকে রক্ষা করে এবং আপনার ফোন থেকে সমস্ত তথ্য, ফটো, ভিডিও, কনট্যাক্ট লিস্ট, মেসেজ এবং ব্যাঙ্কের ডিটেইলস ইত্যাদি সরিয়ে দেয়৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন