মোবাইলের মাধ্যমে ক্যাব বুক করার সুবিধা প্রদানকারী অ্যাপ Uber ম্যাসেজিং প্ল্যাটফর্ম Whatsapp এর সাথে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপের পরে ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও Uber ক্যাব বুক করতে পারবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে উবের ক্যাব বুক করার জন্য ইউজারদের উবেরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাট বট থেকে নিজের জন্য ক্যাব বুকিং রিকোয়েস্ট করতে হবে। উবের একটি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এই পার্টনারশিপের পরে ইউজারদের ক্যাব বুক করার জন্য Uber অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে উবেরের চ্যাট বটের মাধ্যমে নিজের সমস্ত ট্রিপের তথ্য, বুকিং ইন্ফরমেশন পাওয়া যাবে।
উবেরের এই সার্ভিসটি আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে নখনউ শহরে রোলআউট করা হয়েছে। কোম্পানি ধীরে-ধীরে এই সার্ভিসটিকে সারা দেশের ইউজারদের জন্য রোলআউট করবে। শুরুতে এই সার্ভিসটি শুধুমাত্র ইংরেজি ভাষায় উপলব্ধ হবে। কোম্পানি ধীরে-ধীরে এই সার্ভিসটিকে ভারতের অন্যান্য ভাষায় উপলব্ধ করতে পারে। উবেরের এই সার্ভিসটি এখন নতুন এবং পুরোনো দুই রকম ইউজারদের জন্যেই উপলব্ধ।
WhatsApp এর মাধ্যমে কিভাবে Uber বুক করবেন?
WhatsApp এর মাধ্যমে উবের ক্যাব বুক করার তিনটি পদ্ধতি আছে। ইউজার উবেরের বিজনেস একাউন্ট নাম্বারে ম্যাসেজ করে ক্যাব বুক করতে পারবেন। QR কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ থেকে ক্যাব বুক করতে পারবেন এবং সরাসরি Uber Whatsapp চ্যাট ওপেন করেও বুক করতে পারবেন।
একবার চ্যাট শুরু হওয়ার পরে উবের চ্যাট বট এর থেকে পিকআপ এবং ড্রপ লোকেশান জিজ্ঞেস করবে। ইউজারের থেকে তথ্য পাওয়ার পরে এই ট্রিপের ভাড়া এবং ড্রাইভার কখন পৌছাবে সেই সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
WhatsApp এর মাধ্যমে উবের ক্যাব বুক করা ইউজাররা সেইসব সেফটি ফিচার এবং ইন্সুরেন্স প্রোটেকশন পাবে যা উবের অ্যাপ থেকে বুক করলে ইউজাররা পায়। ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ড্রাইভারের নাম এবং লাইসেন্স প্লেটের ইন্ফরমেশন পাবে। এর সাথেই লোকেশন ট্র্যাক করার সাথে ড্রাইভারের সাথে কল করে কথাও বলা যাবে।
এর সাথেই কোম্পানি ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাটে সেফ্টি গাইডলাইন সম্পর্কেও জানাবে। কোনো এমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপে Help টাইপ করে সরাসরি উবেরের সাথে কন্ট্যাক্ট করা যাবে। যখনই ইউজার “emergency” অপশনটি সিলেক্ট করবে তখন উবেরের প্রতিনিধি ইউজারের সাথে কথা বলবে। এর সাথেই ইউজাররা যাত্রা সমাপ্ত হওয়ার পরে 30 মিনিট পর্যন্ত সেফ্টি লাইনে কল করতে পারবে।
উবের জানিয়েছে যে ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুক করতে পারবে এবং উবের অ্যাপের মাধ্যমেও, উবের অ্যাপে কোনো বদল করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
