Home কৌশল জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত

জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত

Highlights

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার অপশন পাওয়া যায়। ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার মধ্যে পার্থক্য হল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে পড়ে আবার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করা যায়। অন্যদিকে অ্যাকাউন্ট ডিলিট করে দিলে অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে সমস্ত পোস্ট, ফটো, ভিডিও, কমেন্ট ও চ্যাট পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন: বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত

যদি ইউজাররা ফেসবুকে তাদের অনলাইন প্রাইভেসি নিয়ে চিন্তিত হন না সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখতে চান তবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। নিচে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জানানো হল।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার পদ্ধতি

স্টেপ 1 : প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।

স্টেপ 2 : এবার “সেটিংস অ্যান্ড প্রাইভেসি” অপশনে যান। এখানে “সেটিংস অ্যান্ড সিকিউরিটি” তে ক্লিক করুন।

স্টেপ 3 : এবার “প্রাইভেসি” তে ক্লিক করুন এবং এখানে “ফেসবুক ইনফরমেশন” অপশনে যান।

স্টেপ 4 : এখানে একদম শেষে “Deactivation and Deletion” অপশন রয়েছে। এখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী ডিলিট বা ডিঅ্যাক্টিভেটের মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিন।

আগেই বলা হয়েছে একবার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে ভবিষ্যতে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যায়। অন্যদিকে একবার অ্যাকাউন্ট ডিলিট করে দিলে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। তবে প্রথম অ্যাকাউন্টের পোস্ট, ফটো এবং ভিডিও পাকাপাকিভাবে হারিয়ে যাবে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটাসহ Jio প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিঙের সুবিধা, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন