Highlights
- মোবাইল ফোনে নেটওয়ার্ক না পাওয়া বা ইন্টারনেট সঠিকভাবে কাজ না করা ভারতে একটি সাধারণ সমস্যা।
- আমাদের বাড়িতে থাকা ইলেকট্রনিক ডিভাইস গুলির কারণেও নেটওয়ার্ক সমস্যা তৈরি হতে পারে।
- অনেক সময় ফোনের সেটিং এর কারণেও নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা হতে পারে।
স্মার্টফোন আমাদের জীবনযাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যে আমরা মোবাইল ফোন ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না। এই অবস্থায় মোবাইল ফোনে নেটওয়ার্ক না আসলে বা ইন্টারনেট সঠিকভাবে কাজ না করলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা কম বেশি আমাদের সকলেরই জানা। তাই আজকের এই পোস্টে আপনাদের ফোনে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কথা বলেছি এবং পাশাপাশি এমন কিছু উপায় সম্পর্কেও জানানো হল যার মাধ্যমে আপনি স্মার্টফোনে নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবেন। আরও পড়ুন: 16GB RAM এবং 5টি ক্যামেরা সেন্সরসহ বাজারে এসেছে amsung Galaxy A23 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস
নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা
আপনি যদি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে সমস্যার জেরে সঠিক ফোন কল বা ইন্টারনেট স্পিডের কারণে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে জানবেন এটা আপনার একার সমস্যা নয়। দেশের সমস্ত স্মার্টফোন ইউজাররা প্রায় দিন এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ যেখানে আমাদের বাড়িতে রাখা ইলেক্ট্রোড-ম্যাগনেটিক ইন্ডাকশন বা এমনকি স্মার্টফোনের সেটিং নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে।
ইলেক্ট্রোড-ম্যাগনেটিক ইন্ডাকশন ডিভাইস
আপনি যদি আপনার বাড়িতে নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে দেখে নিন যে এই সমস্যাটা কি শুধুমাত্র আপনার ফোনে হচ্ছে। যদি তেমন না হয়, তাহলে ফোন ব্যবহার করার সময় আপনাকে আপনার বাড়িতে ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন ডিভাইস যেমন ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক জেনারেটর যতটা সম্ভব বন্ধ রাখতে হবে। এমনকি আপনার বাড়ির কাছে ট্রান্সফরমার থাকলেও আপনি মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। আরও পড়ুন: এবার স্মার্টফোনের মার্কেটে নতুন চমক!,শীঘ্রই আসছে Coca-Cola ফোন
স্মার্টফোন সেটিংস
অনেক সময় আমাদের ফোনের সেটিং এর কারণেও আমাদের নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যা সহ্য করতে হয়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করছি যে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের সেটিংস পরিবর্তন করে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারেন।
অ্যান্ড্রয়েড ইউজার
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের সবার প্রথমে ফোনের সেটিংস মেনু খুলতে হবে। এর পরে আপনাকে Wi-Fi এবং নেটওয়ার্কে ট্যাপ করতে হবে। এখন আপনাকে SIM & Network এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে সিম নির্বাচন করে নেটওয়ার্ক অপারেটরকে অটোমেটিক করতে হবে। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি ভারতে OnePlus 11 5G স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হবে OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন
iOS ইউজার
iOS ইউজারদের সেটিংস মেনুর পরে মোবাইল এবং সিম অপশনে ট্যাপ করতে হবে। এর পর আপনাকে সিম সেটিং এ যেতে হবে, যেখানে আপনাকে নেটওয়ার্ক সেটিং সিলেক্ট করে অটোমেটিক করতে হবে।
যদি ফোনের সেটিংস পরিবর্তন করার পরেও নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা থেকে যায় তাহলে আপনাকে আপনার টেলিকম অপারেটরের সাথে কথা বলতে হবে। আরও পড়ুন: PUBG New State এর জন্য নতুন আপডেট রিলিজ করেছে PUBG Mobile এবং BGMI এর ডেভেলপাররা, জেনে নিন ডিটেইলস
ইন্টারনেট সম্পর্কিত সমস্যা
যদি আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ খুলতে সমস্যা হয়, তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনার এই সমস্যাটি সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইট অ্যাক্সেস করার সময়ই হয়ে থাকে, তাহলে আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন একবার বন্ধ করে দেখতে পারেন বা ফোনের ফ্লাইট মোড অন এবং অফ সাধারণ নেটওয়ার্ক সমস্যাগুলি দূর করতে পারেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
