জেনে নিন Call Recording এর সবচেয়ে সহজ কৌশল, প্রয়োজন নেই কোনো অ্যাপের! প্রত্যেকটি ফোনেই লুকিয়ে আছে উপায়

Call Recording স্মার্টফোনের সেই ফিচার গুলির মধ্যে একটি যেটা ভীষণ দরকারী। অনেকেরই মোবাইল ফোনে কল রেকর্ড করতে হয় এবং এর জন্য তারা বিভিন্ন অ্যাপের আশ্রয় নেয়। কল রেকর্ডিং করা এইসব ভারতীয় মোবাইল ইউজাররা ভীষণ শক পেয়েছেন। সম্প্রতি Google মোবাইলে সিকিউরিটি এবং প্রাইভেসির কথা মাথায় রেখে গুগল প্লে স্টোর থেকে কল রেকর্ডিং অ্যাপ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এখন ভারতীয় মোবাইল ইউজাররা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন না। তবে আপনাদের হতাশ হওয়ার দরকার নেই। কারণ আজকের এই পোস্টে আপনাদের এমন একটি কৌশল জানাবো, যার সাহায্যে আপনারা মোবাইল ফোনে কল রেকর্ড করতে পারবেন এবং এর জন্য আপনাদের কোন থার্ড পার্টি অ্যাপ এর প্রয়োজন হবে না।

Call Recording কিভাবে করবেন?

1. প্রথমে আপনার Android স্মার্টফোনে থাকা Phone অ্যাপ্লিকেশনটি খুলুন।

2. ফোন অ্যাপ্লিকেশন এর উপরের ডানদিকে, ‘তিনটি ডট’ দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন

3. এখান থেকে Call Setting এর অপশনটি খুলবে, এরপর নিচে স্ক্রোল করুন

4. একটু নিচে গেলেই দেখবেন Record Settings লেখা আছে, সেখানে ক্লিক করুন

5. রেকর্ড সেটিংয়ে প্রধানত তিনটি অপশন দেওয়া থাকে, যা এইরকম হয় –

(i) Don’t record Automatically

(ii) Record all Calls automatically

(iii) Record Coustom Calls Automatically

6. আপনি যদি আপনার ফোনের সব ইনকামিং কল রেকর্ড করতে চান, তাহলে দ্বিতীয় অপশনটি নির্বাচন করুন।

7. যদি আপনি শুধুমাত্র কিছু নির্বাচিত এবং বিশেষ কল রেকর্ড করতে চান, তাহলে তৃতীয় অর্থাৎ কাস্টম কল রেকর্ড এর অপশনটি নির্বাচন করুন৷

8. Record coustom calls এ আপনাকে সেই নম্বরগুলি দিতে হবে যেই নম্বর গুলোর কথোপকথন আপনি রেকর্ড করতে চান৷

9. coustom calls অপশনটি ক্লিক করলে একটি তালিকা সামনে আসবে, যেখানে উপরের দিকে একটি ‘+’ চিহ্ন থাকবে।

10. প্লাস আইকনে ক্লিক করে আপনি সেই সব কন্টাক্ট নম্বর গুলো নির্বাচন করবেন , যেগুলো রেকর্ড করতে চান।

ফোনে রেকর্ড করা কল কোথায় শুনবেন?

কল রেকর্ডিং করা হয় যাতে পরে সেই ব্যক্তির সাথে কথোপকথন শোনা যায়। আপনি যখন উপরিউক্ত স্টেপগুলি অনুসরণ করবেন, সেই উইন্ডোতে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই কলটি রেকর্ড করার পরে কোথায় সেভ হবে। সাধারণত কল রেকর্ডিংগুলি ফোন স্টোরেজেই রেকর্ডিং এর জন্য তৈরি ফোল্ডারে সেভ হয়। এটি Phone Storage/Record/call থেকে পাওয়া যাবে। এই কল রেকর্ডিংগুলি সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে শোনা যাবে। এছাড়াও, রেকর্ডিং খুঁজতে, কল লগে গিয়ে সেই কল রেকর্ড এ ট্যাপ করুন, এখানে আপনি কল রেকর্ড এর অপশনে গিয়েও কল রেকর্ডিং গুলো শুনতে পারবেন।

Call Recording এর আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, দেখুন যে আপনার মোবাইল ফোনটি Android 9 OS বা তার উপরে আপডেট করা আছে কি না। এর সাথে, আপনার জানা উচিত যে কিছু রাজ্য এবং এলাকার আইন অনুসারে, সেই কলে উপস্থিত সমস্ত লোকের কল কল রেকর্ড করার জন্য তাদের সম্মতি থাকা বাধ্যতামূলক। এই আইনের অধীনে, একটি কল শুরু করার আগে, ফোনে যোগাযোগকারী সকলকে জানানো হয় যে কলটি রেকর্ড করা হচ্ছে।

দ্রষ্টব্য – আমরা ভিভো মোবাইলে উপরে উল্লিখিত স্টেপগুলো অনুসরণ করেছি এবং তার স্ক্রিনশট সংযুক্ত করেছি। অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের লেআউটে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here