30 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে 55 ইঞ্চির Smart TV, জেনে নিন বিস্তারিত

যেসব ইউজাররা দীপাবলির বা ধন্তেরাস মরশুমে নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, এই পোস্টটি তাদের জন্য প্রযোজ্য। দীপাবলি স্পেশাল Amazon Great Indian Festival Sale এ বিভিন্ন প্রোডাক্ট ছাড় সহ সেল করা হচ্ছে। তাই আমরা এই পোস্টে 50 ইঞ্চির ডিসপ্লে সহ TCL স্মার্ট টিভি সম্পর্কে জানাচ্ছি। এই টিভিটি 30 হাজার টাকার কমে সেল করা হচ্ছে। আমরা জানিয়ে রাখি কিছুদিকের মধ্যেই এই সেল শেষ হতে চলেছে এবং এই সেল শেষ হওয়ার আগেই এই দুর্দান্ত অফারগুলি উপভোগ করতে পারেন।

TCL V6B Series এর 50 ইঞ্চির টিভি

29 অক্টোবর আমাজন ফেস্টিবল সেল শেষ হতে চলেছে এবং তাঁর আগেই অফারগুলি উপভোগ করতে পারবেন। TCL V6B Series এর 50 ইঞ্চির ডিসপ্লে সহ স্মার্ট টিভিটিতে ফ্রেমলেস ডিজাইন এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। এছাড়াও টিভিতে 4K HDR রেজোলিউশন সহ Dolby Audio সাপোর্ট করে। এটি Google TV অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং এতে প্লে স্টোরের মাধ্যমে অসংখ্য অ্যাপ ডাউনলোড করা যাবে।

TCL এর TCL 4K Ultra HD Smart LED Google TV (50V6B) স্মার্ট টিভি এইসমস্ত অফার সহ Amazon এর ফেস্টিভ্যাল সেলে 56 শতাংশ ছাড় সহ 28,490 টাকা দামে লিস্টেড করা হয়েছে। অর্থাৎ টিভিটি তাঁর আগের থেকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।

ব্যাঙ্ক অফার ও নো কস্ট EMI

  • অন্যদিকে এই টিভিটিতে 1,500 টাকা কুপন ডিসকাউন্ট এবং সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। এইসব অফার সহ টিভিটির দাম আরও কম হয়ে যাবে।
  • এছাড়া ইউজাররা এই স্মার্ট টিভিটি নো কোস্ট EMI এর মাধ্যমে কিনতে পারবেন। একইসঙ্গে এই মডেলে দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

TCL স্মার্ট টিভি এর স্পেসিফিকেশন

  1. এই বড় ডিসপ্লে সহ স্মার্ট টিভিতে 55 ইঞ্চির 4K রেজোলিউশন সাপোর্টেড এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট রয়েছে।
  2. এছাড়াও এই টিভিতে 2GB RAM সহ 16GB স্টোরেজ এবং 64-bit কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে।
  3. এতে আই কেয়ার মোড ছাড়াও গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট এবং ওয়েব ব্রাউজার ও স্ক্রিন মিররিং এর মতো অপশন রয়েছে।
  4. এই টিভিতে Prime Video, Netflix, Hotstar, Zee5 এবং OTT অ্যাপ সাপোর্ট করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here