চাইনিজ টেক কোম্পানি ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo S20 নিয়ে কাজ করছে। এই আপকামিং ফোনটি কোম্পানির S-সিরিজের অধীনে পেশ করা হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে TENAA লিস্টিঙে এই ফোনটি দেখা গেছে। এর সঙ্গেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Vivo S20 লিস্টিং ডিটেইলস
- আপকামিং ভিভো ফোনটি V2429A মডেল নাম্বার সহ একটি মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটি Vivo S20 নামে বাজারে আনা হতে পারে।
- চীনের MIIT / TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। এর ফলে ফোনটির স্পেসিফিকেশন সামনে এসেছে।
- লিস্টিং ছাড়াও টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন এই আপকামিং ফোনটি কোম্পানির S19 ফোনের সাক্সেসার হিসাবে Vivo S20 নামে পেশ করা হবে।
Vivo S20 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আপকামিং Vivo S20 ফোনে 6.67 ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2800×1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+ এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: শক্তিশালী পারফরমেন্সের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে Adreno 720 GPU থাকতে পারে।
- স্টোরেজ: এই ফোনটি আগের ফোনের মতোই 12GB, 16GB LPDDR5 RAM এবং 256GB ও 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: Vivo S20 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে LED লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50MP প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: আপকামিং Vivo S20 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
- অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ-C পোর্ট, স্টেরিও স্পিকার, হাই রেজ অডিও, ডুয়েল সিম 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অক্সিজেন ওএসের সঙ্গে পেশ করা হতে পারে।
- ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির থিকনেস 7.19mm এবং ওজন 185.5 গ্রাম হবে বলে জানা গেছে।











