Home খবর কার্ভ এজ ডিসপ্লে সহ লঞ্চ হল Huawei Enjoy 70X স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

কার্ভ এজ ডিসপ্লে সহ লঞ্চ হল Huawei Enjoy 70X স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

চাইনিজ টেক কোম্পানি Huawei অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 3 জানুয়ারি কোম্পানি তাদের হোম মার্কেট চীনে তাদের ‘এনজয়’ সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Huawei Enjoy 70X হিসাবে লঞ্চ করবে। তবে নির্দিষ্ট তারিখের আগেই এই ফোনটি China Telecom website এ লিস্টেড হয়ে গেছে এবং এখান থেকে প্রমোশনাল পোস্টারের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল এই 6.75-ইঞ্চির স্ক্রিনযুক্ত স্মার্টফোন

Huawei Enjoy 70X ফোনের দাম

রিপোর্ট অনুযায়ী Huawei Enjoy 70X ফোনটি চীনে 8GB RAM সহ তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির 128GB স্টোরেজ মডেলের দাম 21,000 টাকা, 256GB স্টোরেজ মডেলের দাম 23,500 টাকা এবং 512GB স্টোরেজ মডেলের দাম 26,900 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Lake Green, Spruce Blue, Snow White এবং Golden Black কালার অপশনে সেল করা হবে।

Huawei Enjoy 70X ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Huawei Enjoy 70X ফোনে পাঞ্চ হোল স্টাইলের curved-edge display​দেওয়া হবে। এতে 1920 × 1200 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হবে এবং এটি 16.7 মিলিয়ন সাপোর্ট করবে।

পারফরমেন্স

Huawei Enjoy 70X ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং HarmonyOS 4.3 সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে ব্র্যান্ডের নিজস্ব Kirin 8000A প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোনে এই প্রসেসর যোগ করা হয়নি।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Huawei Enjoy 70X ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ সহ 50MP RYYB dark light প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পিল শেপের সেলফি ক্যামেরা থাকবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 70X ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ব্যাটারি হেল্থ মেইনটেইন করার জন্য এতে স্পেশাল ফিচার যোগ করা হতে পারে।

Huawei Enjoy 70s ফোনের স্পেসিফিকেশন