Home খবর 6,000mAh ব্যাটারি এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Huawei Mate X8 স্মার্টফোন, লিক হল ডিটেইলস

6,000mAh ব্যাটারি এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Huawei Mate X8 স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Huawei তাদের নতুন বুক-স্টাইল ফোল্ডেবল Huawei Mate X8 স্মার্টফোন লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি আগের X7 মডেলের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে বড় ব্যাটারি, অসাধারণ ক্যামেরা এবং ডিসপ্লের দিক দিয়ে আপগ্রেড পাওয়া যাবে। এবার চীনের টিপস্টার আসন্ন ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোল্ডেবল Huawei Mate X8 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

কবে লঞ্চ হতে পারে Huawei Mate X8?

টিপস্টার Bai Ze Guan Shan এর বক্তব্য অনুযায়ী Huawei Mate X8 ফোনটি নভেম্বর মাসের শুরুতেই লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপকামিং ফোনটি কোম্পানির নতুন সাব-ব্র্যান্ড Xingmang এর সঙ্গে লঞ্চ করা হবে বলে শোনা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি, তবে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে ফোনটি চীনের বাজারে পেশ করা হতে পারে।

Huawei Mate X8 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Huawei Mate X8 ফোনটিতে 6.5 ইঞ্চির কভার ডিসপ্লে এবং 8.15 ইঞ্চির ইনার ডিসপ্লে দেওয়া হতে পারে। এভাবে ফোনটি বন্ধ করে ছোট এবং আনফোল্ড করে বড় স্ক্রিন ব্যাবহার করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে বর্তমান Mate X সিরিজের বুক-স্টাইল ডিজাইন এবং ব্যাক প্যানেলে বড় সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।

Huawei তাদের একটি প্রাইভেসি ফোকাস ডিসপ্লে লঞ্চ করতে পারে। এর ফলে পাবলিক প্লেসে ফোনটি ব্যাবহার করার সময় স্ক্রিনের কন্টেন্ট অন্যদের থেকে সুরক্ষিত থাকবে। এই ফিচার মূলত সেইসব ইউজারদের জন্য যথেষ্ট উপযোগী হতে চলেছে যারা তাদের ফোনের কন্টেন্ট কাউকে দেখাতে চান না।

ফটোগ্রাফির জন্য Huawei Mate X8 ফোনটিতে 1/1.28 ইঞ্চির 50MP SC595 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এতে ভেরিয়েবল অ্যাপার্চার Huawei এর RYYB কালার ফিল্টার অ্যারে থাকবে বলে আশা করা হচ্ছে। ভেরিয়েবল অ্যাপার্চার ফিচার বিভিন্ন লাইট কন্ডিশনে ক্যামেরাকে পরিস্থিতি অনুযায়ী লাইট কন্ট্রোল করতে পারে।

আপকামিং ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Mate X8 ফোনে 6,000mAh এর চেয়ে বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির ফোনের চার্জিং স্পীড সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি।

প্রসেসিঙের জন্য Huawei Mate X8 সিরিজে Kirin 9050 এবং Kirin 9050 Pro প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটি আলাদা-আলাদা কনফিগ্রেশনের হিসাবে প্রসেসর দেওয়া হতে পারে। তবে কোন ফোনে কোন প্রসেসর যোগ করা হবে এখনও সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

বড় ফোল্ডেবল ডিসপ্লে, সম্ভাব্য 50MP ক্যামেরা সেটআপ এবং অন্যান্য স্পেসিফিকেশন সহ Huawei Mate X8 ফোনটি প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। যারা শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা আপকামিং Mate X8 ফোনটির অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।