চীনে লঞ্চ হল Huawei Nova 15 Pro এবং Nova 15 Ultra স্মার্টফোন, রয়েছে Kirin 9010S প্রসেসর এবং অসাধারণ ক্যামেরা সেট‌আপ

Huawei তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Nova 15 Series লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Huawei Nova 15, Huawei Nova 15 Ultra এবং Huawei Nova 15 Pro মডেল পেশ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Huawei Nova 15 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। সিরিজের প্রো এবং আলট্রা মডেলে প্রিমিয়াম ডিজাইন, অ্যাডভান্স ক্যামেরা টেকনোলজি এবং HarmonyOS 6.0 OS এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। ফটোগ্রাফি এবং পারফরমেন্স প্রেমী ইউজারদের এই ফোনদুটি যথেষ্ট পছন্দ হবে। এই দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei Nova 15 Ultra এবং Nova 15 Pro দুটি ফোনেই 6.84-ইঞ্চির Full HD+ OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1320×2856 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট, 1.07 বিলিয়ন কালার এবং P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট করে। এই স্ক্রিনে Kunlun Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Nova 15 Ultra এবং Nova 15 Pro ফোনে Kirin 9010S প্রসেসর রয়েছে। Nova 15 Ultra ফোনে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, অপরদিকে Nova 15 Pro ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে হাই-এন্ড ইউজাররা দারুণ মাল্টি টাস্কিং এবং পারফরমেন্স পাবেন।

ফটোগ্রাফির জন্য Huawei Nova 15 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 1.5MP মাল্টিস্পেকট্রাল লেন্স যোগ করা হয়েছে।

অন্যদিকে Nova 15 Pro ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 12MP টেলিফটো লেন্স, 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং মাল্টিস্পেকট্রাল লেন্স রয়েছে। উভয় ফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 1.5MP মাল্টিস্পেকট্রাল লেন্স দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 4K ভিডিও রেকর্ড করা যায়।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Nova 15 Ultra এবং Nova 15 Pro উভয় ফোনে 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং রয়েছে। Nova 15 Pro ফোনের ডায়মেনশন 163×78×6.9mm এবং ওজন প্রায় 202 গ্ৰাম। এক‌ইভাবে Nova 15 Ultra ফোনের ডায়মেনশন 163×78×6.8mm এবং ওজন 209 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে Ultra ফোনে IP68 ও IP69 রেটিং দেওয়া হয়েছে এবং Pro মডেলে IP65 রেটিং যোগ করা হয়েছে।

চীনে Huawei Nova 15 Pro ফোনের 256GB মডেলের দাম CNY 3,499 অর্থাৎ প্রায় 46,000 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 256GB ও 512GB ভেরিয়েন্ট যথাক্রমে CNY 3,599 অর্থাৎ প্রায় 45,770 টাকা এবং CNY 3,899 অর্থাৎ প্রায় 49,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Huawei Nova 15 Ultra ফোনের 256GB মডেলের দাম রাখা হয়েছে CNY 4,199 অর্থাৎ প্রায় 53,400 টাকা। ফোনটির 512GB মডেল CNY 4,499 অর্থাৎ প্রায় 57,200 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনটির 1TB টপ মডেল CNY 4,999 অর্থাৎ প্রায় 63,600 টাকা দামে বাজারে আনা হয়েছে। চীনে Huawei এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Vibrant Green, Zero Degree White, Phantom Night Black এবং Purple কালার অপশনে এই ফোনগুলি সেল করা হবে।

যেসব ইউজাররা ক্যামেরা কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন, অসাধারণ পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Huawei Nova 15 Pro এবং Ultra ফোনদুটি ভালো অপশন হয়ে উঠতে পারে। এই দুটি ফোন‌ই বেশ ভালো।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here