আন্তর্জাতিক বাজারে Huawei তাদের নতুন nova 16s এবং nova 16s Pro স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। গত জুন মাসের শুরুর দিকে এই ফোনদুটি চীনে লঞ্চ হওয়া nova 16 এবং nova 16 Pro ফোনের গ্লোবাল ভার্সন হিসাবে এই নতুন ফোনদুটি পেশ করা হয়েছে। এর মধ্যে nova 16s Pro ফোনে 200MP RYYB প্রাইমারি ক্যামেরা, 3.7x পেরিস্কোপ ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Huawei nova 16s Pro ফোনের স্পেসিফিকেশন
Huawei nova 16s Pro ফোনে 6.84 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। তবে এই ডিসপ্লের ডায়নামিক পীক ব্রাইটনেস 4,000nits। চোখের সুরক্ষার জন্য এতে 2,160Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Huawei nova 16s Pro ফোনে Kirin 9010S চিপসেট রয়েছে। এই ফোনটি EMUI 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। উল্লেখ্য গ্লোবাল মডেলে HarmonyOS এর বদলে EMUI ওএস ব্যাবহার করা হয়েছে।
Huawei nova 16s Pro ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চার এবং OIS ফিচার সহ 200MP RYYB প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 1.5MP মাল্টি-স্পেকট্রাল সেন্সর যোগ করা হয়েছে, যা বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালোভাবে রং দেখাতে সক্ষম। এই সেটআপে 50MP RYYB 3.7x পেরিস্কোপ লেন্স রয়েছে এবং এটি OIS ফিচার ও f/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেটআপে তৃতীয় সেন্সর হিসাবে 118° FoV এবং 2.5cm ম্যাক্রো মোড সহ 50MP RYYB আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei nova 16s Pro ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W Huawei SuperCharge Turbo ফিচার এবং USB Type-C 2.0 পোর্ট যোগ করা হয়েছে।
এত বড় ব্যাটারি সত্ত্বেও Huawei nova 16s Pro ফোনের থিকনেস মাত্র 7.1mm। এই ফোনের ওজন 218 গ্ৰাম। এই ফোনে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। এই ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য Kunlun Glass \ দেওয়া হয়েছে, এতে ন্যানো-ক্রিস্টাল কোটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Isle Blue, Breathing Crystal, Starry Black এবং Sky White কালার অপশনে সেল করা হবে।
Huawei nova 16s ফোনের স্পেসিফিকেশন
Huawei nova 16s ফোনে 6.68 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP RYYB 3.3x পেরিস্কোপ লেন্স যোগ করা হয়েছে এবং এটি OIS সাপোর্ট করে।
এই ফোনটির থিকনেস 7.3mm। পাওয়ার ব্যাকআপের জন্য Huawei nova 16s ফোনেও 7,000mAh ব্যাটারি রয়েছে এবং এর সঙ্গে এই ফোনে 100W Huawei SuperCharge Turbo ফিচার এবং USB Type-C 2.0 পোর্ট দেওয়া হয়েছে।
Huawei nova 16s ফোনটি 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Kirin 8020 প্রসেসর সহ এই ফোনটি EMUI 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের ক্যামেরাতেই বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে। AI Composition ফিচার ছবি তোলার সময় ফ্রেম সুন্দর করে তোলার জন্য সাজেশন দেয়। AI Move ফিচার ছবিতে উপস্থিত বস্তু অন্য জায়গায় সরিয়ে নিতে সাহায্য করে। এর পাশাপাশি AI Remove ফিচার ছবির অযাচিত বস্তু মুছে দেয়। AI Best Expression ফিচার গ্ৰুপ ফটোয় প্রত্যেক ব্যক্তির বেস্ট হাসি অনুযায়ী সুন্দর ছবি তৈরি করে। এছাড়া AI De-Glare ফিচার কাঁচ বা উজ্জ্বল বস্তু থেকে আগত আলোর রিফ্লেকশন কম করে।
Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের দাম
কোম্পানির পক্ষ থেকে আপাতত Huawei nova 16s এবং nova 16s Pro ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে ফোনদুটি আলাদা আলাদা দিনে এবং আলাদা আলাদা দামে সেল করা হতে পারে।
