দুর্দান্ত ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 প্রো এল ভারতে, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

হুয়াই গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে পি সিরিজের সূচনা করে। কোম্পানির পক্ষ থেকে পি30 সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজে হুয়াই পি30, পি30 প্রো ও পি30 লাইট লঞ্চ করা হয়েছিল। হুয়াই পি30 সিরিজের গ্লোবাল লঞ্চেরকিছু দিন পর আজ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। হুয়াই ভারতে পি30 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পি30 প্রো লঞ্চ করেছে। এর সঙ্গে ভারতে পি30 লাইট‌ও লঞ্চ করা হয়েছে। হুয়াই পি30 প্রো দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে তার ক‍্যামেরা সেগমেন্টেও যথেষ্ট হিট প্রমাণিত হয়েছে এবং এখন এটি ভারতের বিখ্যাত ক‍্যামেরা ফোনগুলিকেও টক্কর দিতে চলেছে।

6 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 লাইট ভারতে হল লঞ্চ

ক‍্যামেরা
হুয়াই পি30 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেগমেন্ট। এই ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত, অর্থাৎ এর ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। হুয়াই এই ফোনটিকে লাইকার ক‍্যামেরা সেন্সরযুক্ত করেছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 40 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে যা এফ/1.6 অ্যাপার্চারযুক্ত। এক‌ই ভাবে হুয়াই পি30 প্রোতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/3.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।

পি30 প্রোর ব‍্যাক প‍্যানেলে হুয়াই টাইম অফ ফ্লাইট (টিওএফ) সেন্সর দেওয়া হয়েছে যা ফোটো তোলার সময় অবজেক্ট ও ব‍্যাকগ্ৰাউন্ডের তফাৎ নির্ধারণ করে ফোটো ব্লার করে দেয়। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এআই ইমেজ স্টেবিলাইজেশন টেকনিকের সঙ্গে অটো ফোকাস টেকনিকযুক্ত। এক‌ই ভাবে হুয়াই পি30 প্রোতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

শাওমি বানালো পপ আপ ক‍্যামেরাওয়ালা ফোন, সামনে এল রেডমি প্রো 2 এর আসল ফোটো

ডিজাইন
হুয়াইয়ের পক্ষ থেকে এই ফোনটিতে ট্রেন্ডে চলা ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের পাশে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে হুয়াইয়ের ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। হুয়াই পি30 প্রোর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার দেওয়া হয়েছে ও বাঁদিকের প‍্যানেলে সিম ট্রে আছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

স্পেসিফিকেশন
হুয়াই পি30 প্রো 1080 × 2340 পিক্সেল সাপোর্টেড 6.47 ইঞ্চির ওএল‌ইডি ফুল এইচডি+ সাপোর্ট করে। ফোনের ডিসপ্লের মধ্যেই ইন ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম ডুয়েল এন‌ইউপি টেকনিক সাপোর্টেড হুয়াইয়ের সবচেয়ে শক্তিশালী চিপসেট কিরীন 980 চিপসেট দেওয়া হয়েছে।

শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : রেডমি গোর জন্য আর করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, শুরু হল ওপেন সেল

হুয়াই পি30 প্রো ভারতে 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 256 জিবি ইন্টারনাল মেমরি আছে। এই ফোনটি আইপি68 রেটেড যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়। ব্লুটুথ ও এন‌এফসির মতো বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য হুয়াই পি30 প্রোতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভারতে হুয়াই পি30 প্রো 71,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়ায় বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত, হুয়াই পি30 প্রোয সঙ্গে মাত্র 2,000 টাকা বেশি দিয়ে 15,990 টাকা দামের হুয়াই জিটি ওয়াচ পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here